তুমি কি মনে কর, আমেরিকায় মার্টিন লুথার কিং-এর আন্দোলন সমাজের দুই শ্রেণির মধ্যকার বিদ্বেষের কারণে ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, আমেরিকায় মার্টিন লুথার কিং-এর। আন্দোলন সমাজের দুই শ্রেণির মধ্যকার বিদ্বেষের কারণে ছিল। মার্টিন লুথার কিং বাল্যকাল থেকেই তার চারপাশের জগতে কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গ মানুষদের ঘৃণা, অবহেলা ও বৈষম্য অবলোকন করে ব্যথিত হন। এ বৈষম্য গভীরভাবে বিচলিত করত কিংকে। তাই মার্টিন লুথার ছাত্রজীবন থেকেই নিগ্রোদের দ্বারা পরিচালিত বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। ধর্মযাজক হিসেবে যোগদান করার পর থেকে তিনি সরাসরি এ আন্দোলনের প্রতি যুক্ত হন। তিনি নিগ্রোদের মধ্যে ঘুরে ঘুরে তাদের মধ্যে সাহস যুগিয়েছেন ও শক্তির সৃষ্টি করেছেন। ফলে তাঁর বিরুদ্ধে শ্বেতাঙ্গরা সোচ্চার হয়ে ওঠে। কিন্তু কোনো ভয়ভীতি তাকে পিছু হটাতে পারেনি। কিছুদিনের মধ্যে মার্টিন লুথার কিং নিগ্রোদের কাছে প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেন। এসময় শ্বেতাঙ্গরা তাকে বিদুপ করে বলত নিগ্রো ধর্মগুরু। তিনি আমেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে প্রচার করেন যে, বর্ণবৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনে যোগ দেওয়ার জন্য সমস্ত নিগ্রোর কাছে আহ্বান জানাতে থাকেন। ফলে ধীরে ধীরে প্রায় প্রতিটি অঙ্গরাজ্যে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে। মার্টিন লুথার কিং আমেরিকায় সকল নিগ্রো মানুষের অবিসংবাদী নেতায় পরিণত হন। বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করায় একসময় তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। শান্তিপূর্ণ আন্দোলনের ওপর শ্বেতাঙ্গরা হিংস্রভাবে আক্রমণ করে সামান্যের জন্য রক্ষা পান মার্টিন লুথার কিং। সার্বিক আলোচনার প্রেক্ষিতে একথা বলাই অধিক যুক্তিসংগত যে, আমেরিকায় মার্কিন লুথার কিং-এর আন্দোলন সমাজের দুই শ্রেণির মধ্যকার বিদ্বেষের কারণে ছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, আমেরিকায় মার্টিন লুথার কিং-এর আন্দোলন সমাজের দুই শ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর