উল্লিখিত কর্মপদ্ধতি তাকে একজন সমাজসেবী থেকে রাজনীতিবিদে পরিণত করেছিল মতামত দাও।
উত্তর: মহাত্মা গান্ধীর সমাজসেবামূলক কাজ এবং অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে তার অহিংস আন্দোলন তাকে সমাজসেবী থেকে রাজনীতিবিদে পরিণত করে তোলে। মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। 'মহাত্মা' রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক উপাধি। তার সত্যিকার নাম আজ হারিয়ে গেছে এ বিশাল উপাধির উজ্জ্বলতায়। আধুনিক বিশ্বের ইতিহাসে বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যারা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছেন তাদের মধ্যে অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী একজন। ২১ বছর আফ্রিকায় অবস্থান করে ১৯১৪ খ্রি. ভারতে এসে তিনি সবরমতি নামক স্থানে একটি আশ্রম স্থাপন করে জনসেবা ও গঠনমূলক কাজে মনোনিবেশ করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতবর্ষের ব্রিটিশবিরোধী আন্দোলনে ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে ব্রিটিশদের উৎখাত করতে তিনি অসহযোগ আন্দোলন (১৯২০), আইন অমান্য আন্দোলন (১৯৩০), ভারত ছাড় আন্দোলন (১৯৪২) সহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন। আহমেদাবাদে কংগ্রেসের নেতত্বে আইন অমান্য আন্দোলন পরিচালনার প্রস্তাব গৃহীত হওয়ার পর সারা ভারতবাসী মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এ সময় ব্রিটিশদের শাসন-শোষণ ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সমগ্র ভারতব্যাপী যে জাতীয় চেতনার সৃষ্টি হয়েছিল এবং স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান ছিল অপরিসীম। তিনি অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু থেকে তার মৃত্যুকাল পর্যন্ত মহাত্মা গান্ধীই ছিলেন জাতির আত্মিক ও নৈতিক শক্তির প্রতীক। উপরিউক্ত আলোচনায় প্রেক্ষিতে বলা যায়, রাজনীতিতে তার অসামান্য অবদানের কারণেই তিনি সমাজসেবী থেকে রাজনীতিবিদে পরিচিতি পান।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত কর্মপদ্ধতি তাকে একজন সমাজসেবী থেকে রাজনীতিবিদে পরিণত করেছি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর