উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদ বিষয়ের মিল আছে।
বর্ণবাদ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Racisin। এটি একটি নীতি বা ব্যবস্থা। কোনো একটি নির্দিষ্ট নরগোষ্ঠীর প্রতি ভিন্ন গোত্রবর্ণের অন্য নরগোষ্ঠী বা জনগোষ্ঠী গোত্রবর্ণের ভিন্নতার কারণে যে অসাম্যমূলক আচরণ করে তাই বর্ণবাদ। বর্ণবাদ শব্দটি প্রথম দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা হয়। কেননা, আফ্রিকা মহাদেশে ইউরোপীয় শাসনের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম বর্ণবাদ প্রথার সূচনা হয়। বর্ণবাদ অনুসারে দক্ষিণ আফ্রিকার জনগণকে 'শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ' এ দুটি ভাগে ভাগ করা হয়। শ্বেতাঙ্গরা ছিল মূলত ইউরোপীয়। সকল ক্ষেত্রে এদের মধ্যে চরম বৈষম্য বিরাজ করে। আফ্রিকায় ছিল কালোদের আবাসভূমি; অথচ সেখানে কালোরাই নির্যাতিত হয়েছে। সংখ্যালঘু সাদারা সংখ্যা গুরু কালোদের ওপর নানভাবে নিপীড়ন চালিয়েছে। কালোদের এ নিপীড়নের অবসান ঘটাতে জন্ম নেয় এক প্রতিবাদী কন্ঠ, যার নাম 'নেলসন ম্যান্ডেলা'। তার দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের। বিনিময়ে আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে।
উদ্দীপকে দেখা যায়, ইউরোপীয়রা '' দেশের লোকদের উপনিবেশ শাসনে নিষ্পেষিত করেছে। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অপমানিত ও বঞ্চিত করছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে আফ্রিকার বর্ণবাদের চিত্র প্রতিফলিত হয়েছে।