অহিংস আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর: যেকোনো প্রকারের সহিংসতা পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক উপায়ে সত্যের ভিত্তিতে পরিচালিত আন্দোলনই অহিংস আন্দোলন। এ আন্দোলনের অপর নাম অহিংস সত্যাগ্রহ আন্দোলন। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিলোপের জন্য এ প্রকারের আন্দোলন প্রবর্তন করেন। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিতাড়নের জন্যও অহিংস অসহযোগ নামে এক প্রকারের আন্দোলন পরিচালিত হয়। অহিংস, সত্যাগ্রহ এবং অসহযোগ এ তিন প্রকারের আন্দোলনে গান্ধী সব প্রকারের সহিংসতা পরিত্যাগের জন্য অনুসারীদের নির্দেশ প্রদান করেছিলেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
অহিংস আন্দোলন বলতে কী বোঝ?
উত্তর