শেয়ারFacebookWhatsApp

গান্ধীজিকে 'মহাত্মা' উপাধি দিয়েছিলেন কে?

উত্তর: গান্ধীজিকে 'মহাত্মা' উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

গান্ধীজিকে 'মহাত্মা' উপাধি দিয়েছিলেন কে?

উদ্দীপক

ধর্মযাজক পিতার পুত্র পিটার জন্মের পর থেকেই দেখেছেন কালো চামড়ার মানুষের প্রতি সাদাদের ঘৃণা-বঞ্চনা। এই অমানবিক বিষয়টি পিটারের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তিনি নিজেও কালো চামড়ার অধিকারী হওয়ায় সাদাদের সাথে একসাথে স্কুলে পড়তে পারেননি। তাঁর প্রতিবাদী পিতামহ বর্ণবাদী বৈষম্যের প্রতিবাদ জানাতে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। পিতামহের প্রতিষ্ঠিত সংগঠনের মাধ্যমেই পিটার বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন।

Dhaka · 2017

উত্তর

গান্ধীজিকে 'মহাত্মা' উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তর

১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার "এশিয়াটিক ল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স" নামে যে আইন পাস করে, তা ভারতবাসীর কাছে "The Black Act" বা কালো আইন নামে পরিচিত। এ আইনে বলা ছিল, ট্রান্সভালের ভারতীয় বংশোদ্ভূতরা ঐ দেশে বাস করতে হলে নাম রেজিস্ট্রি করে সনদ নিতে হবে। পুলিশকে রেজিস্ট্রেশন সনদ দেখাতে না পারলে জরিমানা ও জেল হবে। মহাত্মা গান্ধী এ ঘৃণ্য আইন রদ করার জন্য ব্রিটেনে গিয়ে ব্রিটিশ সরকারের কাছে আপত্তি জানান। কাজ না হওয়ায় আফ্রিকার কৃষ্ণাঙ্গ ও বর্ণবাদের শিকার ভারতীয়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি অহিংস আন্দোলনের ডাক দেন।

উত্তর

উদ্দীপকের পিটারের সাথে বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর সাদৃশ্য রয়েছে। মার্টিন লুথার কিং ছিলেন আমেরিকার বর্ণবাদ ও মানবতাবিরোধী আন্দোলনের নেতা। তিনি ১৯২৯ সালের ১৫ জানুয়ারি আমেরিকার আটলান্টা শহরে এক নিগ্রো যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মার্টিন লুথার কিং লক্ষ করেন, তার চারপাশে সাদা চামড়ার মানুষেরা অর্থাৎ শ্বেতাঙ্গরা কালো চামড়া তথা কৃষ্ণাফাদের ঘৃণা ও অবহেলার চোখে দেখে। এছাড়াও সে পরিবহণ, স্কুল, কলেজ, পথে, চাকরি এসব ক্ষেত্রে শ্বেতাজা কর্তৃক কৃষ্ণাঙ্গদের ওপর বৈষম্য দেখতে পায়। সে নিজেও স্কুলে শ্বেতাঙ্গদের দ্বারা বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য তাকে গভীরভাবে বিচলিত করেছিল। এরপর থেকে তার পিতামহের প্রতিষ্ঠিত বর্ণবৈষম্য বিরোধী সংগঠন NAACP-তে (National Association for the Advancement for Coloured People) যোগ দিয়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। উদ্দীপকে দেখা যায়, ধর্মযাজক পিতার পুত্র পিটার জন্মের পর থেকেই কালো চামড়ার মানুষের প্রতি সাদা চামড়ার মানুষের ঘৃণা ও বঞ্চনা দেখতে পায়। সে নিজেও কালো চামড়ার মানুষ হওয়ায় স্কুলে তাদের সাথে পড়তে পারেনি। এরপর থেকে সে তার প্রতিবাদী পিতামহ জেমস কিং এর প্রতিষ্ঠিত বর্ণবাদবিরোধী সংগঠনে যোগ দিয়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান করে। পিটারের এ ধরনের জীবনাচার ও বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদান মার্টিন লুথার কিং এর জীবনাচার ও বর্ণবাদ বিরোধী আন্দোলন সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, পিটারের সাথে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর মিল রয়েছে।

উত্তর

নিজের জীবন উৎসর্গ করে উক্ত কৃষ্ণাঙ্গ নেতা অর্থাৎ মার্টিন লুথার কিং মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন- উক্তিটি যথার্থ ও সঠিক। মার্টিন লুথার কিং ছাত্রজীবন থেকেই নিগ্রোদের দ্বারা পরিচালিত বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন দিয়ে আসছিলেন। ধর্মযাজক হিসেবে যোগদানের পর থেকে সরাসরি তিনি এ আন্দোলনের সাথে যুক্ত হন। এরপর অল্পদিনের মধ্যে তিনি নিগ্রোদের প্রধান সংগঠন NAACP- এর প্রধান নিযুক্ত হন। তার নেতৃত্বে ১৯৫৫ সালে মন্টগোমারিতে বাসে ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘট ৩৮৫ দিন স্থায়ী হয়। এ আন্দোলন চলাকালে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয়। অতঃপর কারাগার থেকে মুক্ত হলে তাকে আন্দোলন থেকে বিরত থাকতে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। কিন্তু কিছুই তাকে আন্দোলন থেকে নিবৃত্ত করতে পারেনি। তিনি নিগ্রোদের মধ্যে ঘুরে ঘুরে তাদের মধ্যে সাহস ও শক্তি যোগাতেন। বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত কৃষ্ণাঙ্গ ছাত্রদের পাশে এসেও দাড়ান তিনি। তার নির্দেশে সত্যাগ্রহের পথ বেছে নিয়ে কৃষ্ণাঙ্গ ছাত্ররা কয়েক মাস আন্দোলনের পর ছাত্ররা খাবারের অধিকার পায়। এরূপ বর্ণবাদবিরোধী অসংখ্য আন্দোলনের পথিকৃৎ ছিলেন লুথার কিং। তারই আন্দোলনের ফসল হিসেবে বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। ১৯৬৮ সালের ৩ এপ্রিল মার্টিন লুথার কিং-কে পুনরায় হত্যার হুমকি দেওয়া হয়। তার সহকর্মীরা তাকে অন্যত্র চলে যেতে বললেও তিনি যাননি। এরপরের দিন অর্থাৎ ৪ এপ্রিল আততায়ীর বন্দুকের গুলিতে এই মহান কিংবদন্তি নেতার মৃত্যু হয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মাটির লুথার কিং নিজের জীবন উৎসর্গ করে কালো মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন।
HSCHistory 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।