গান্ধীজির জীবনে তার বর্ণবৈষম্য আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: বর্ণবৈষম্য আন্দোলনের মাধ্যমে গান্ধীজির নেতৃত্ব ও অসাধারণ সাংগঠনিক ক্ষমতা প্রমাণিত হয় যা পরবর্তীতে তাকে ভারতীয় জাতীয় সংগ্রামের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় অহিংস পথে যে আন্দোলনের সূচনা করেছিলেন, সে একই পদ্ধতি তিনি ভারতে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে প্রয়োগ করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রবাসী ভারতীয়দের বর্ণবৈষম্যের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হন। এর ফলে পরবর্তীকালে তিনি ভারতে সর্বভারতীয় নেতা হিসেবে আত্মপ্রতিষ্ঠার সুযোগ পান যা ইতিপূর্বে কোনো ভারতীয় নেতা অর্জন করতে পারেনি। গান্ধীজির জীবনে বর্ণবৈষম্য আন্দোলনের তাৎপর্য অনস্বীকার্য।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
গান্ধীজির জীবনে তার বর্ণবৈষম্য আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর