লুতফর সাহেব বাঙালিদেরকে সুবিধা দেওয়ার জন্য যদি বৈষম্যমূলক আইন প্রণয়ন করেন তবে বাঙালি কর্মকর্তা-কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা যাবে।
বাঙালি মালিকপক্ষ ও ক্ষমতার জোরে এরূপ আইন প্রণয়ন করা হলে তা এক ধরনের বড় অন্যায় করা হবে। যেমনটি করেছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার। বর্ণবাদী সরকার কৃষ্ণাঙ্গদেরকে দমন করে রাখার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করে, যা ছিল চরম বৈষম্যপূর্ণ এবং মানবতাবিরোধী। এ লক্ষ্যে মোট ৭টি আইন প্রণীত হয় যার মধ্যে প্রধান ছিল জনসংখ্যা নিবন্ধন আইন, Group Area Act, Land Act, Pass Law, Citizenship Law ইত্যাদি। এসব আইনের দ্বারা কৃষ্ণাজাদেরকে সব ধরনের অধিকারের ক্ষেত্রে বাধার সম্মুখীন, করা হয়। উদ্দীপকের চা বাগানের মালিক লুতফর সাহেব যদি তার বাগানের বাঙালি কর্মকর্তা-কর্মচারীদের দাবি মেনে নিতে চান, তবে তাকেও বর্ণবাদী সরকারের মতো এরূপ পক্ষপাতমূলক ও বৈষম্যপূর্ণ আইন প্রণয়ন করতে হবে। এরূপ আইন করলেই কেবল তাদের গঠিত কমিটির দাবিকে শক্তিশালী করবে।