উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে ইঙ্গিত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার এক বর্ণবাদবিরোধী নেতা বর্ণবাদ বিরোধী আন্দোলনকে সফল করতে গিয়ে সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন। আশির দশকে বর্ণবাদী সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন। এতে অনেক বেসামরিক লোক হতাহত হয়। ২০০৮ সালের জুলাই। পর্যন্ত এ নেতা ও তার কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ছিল। উপরে বর্ণিত এ ঘটনাটি নেলসন ম্যান্ডেলার কর্মকাণ্ডকে নির্দেশ করে। নেলসন ম্যান্ডেলার সশস্ত্র আন্দোলন ওই সময়ের জন্য ঠিক ছিল। তিনি রাজনৈতিক জীবনের প্রথম ভাগে মহাত্মা গান্ধীর আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
প্রথমদিকে তিনি অহিংস ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার ১৯৫৫ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলাসহ ১৫০ জন বর্ণবাদবিরোধী কর্মীকে দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করে। এ মামলাটি দীর্ঘ পাঁচ বছর চলে। কিন্তু মামলার শেষে সব আসামি নির্দোষ প্রমাণিত হন। ১৯৬১ সালে ম্যান্ডেলা এএনসির সশস্ত্র সংগঠন উমখোন্তো উই সিযওয়ে সংক্ষেপে MK-এর নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বর্ণবাদী সরকার ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তর্ঘাতি ও চোরাগুপ্ত হামলার পরিকল্পনা ও সমন্বয় করেন। এতে বর্ণবাদী সরকার পিছু না হটলে প্রয়োজনে গেরিলা যুদ্ধে যাওয়ার জন্যও ম্যান্ডেলা পরিকল্পনা করেন। এছাড়া ম্যান্ডেলা MK-এর জন্য বিদেশে অর্থ ও সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কাজ শুরু করেন। ম্যান্ডেলা। নিজে তার এ সশস্ত্র আন্দোলনকে বর্ণবাদের বিরুদ্ধে নিতান্তই শেষ চেষ্টা! বলে বেছে নেন। পূর্ব অভিজ্ঞতা থেকে ম্যান্ডেলা উপলব্ধি করেন যে, দক্ষিণ আফ্রিকায় সরকারের দীর্ঘদিন ধরে চলতে থাকা নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে অহিংস আন্দোলন সফল হবে না। এজন্য তিনি সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন।
আর তাই আমিও মনে করি, নেলসন ম্যান্ডেলার সশস্ত্র আন্দোলন ওই সময়ের জন্য ঠিক ছিল।