নিজের জীবন উৎসর্গ করে উক্ত নেতা কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন- ব্যাখ্যা কর।
উত্তর: নিজের জীবন উৎসর্গ করে উক্ত কৃষ্ণাঙ্গ নেতা অর্থাৎ মার্টিন লুথার কিং মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন- উক্তিটি যথার্থ ও সঠিক। মার্টিন লুথার কিং ছাত্রজীবন থেকেই নিগ্রোদের দ্বারা পরিচালিত বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন দিয়ে আসছিলেন। ধর্মযাজক হিসেবে যোগদানের পর থেকে সরাসরি তিনি এ আন্দোলনের সাথে যুক্ত হন। এরপর অল্পদিনের মধ্যে তিনি নিগ্রোদের প্রধান সংগঠন NAACP- এর প্রধান নিযুক্ত হন। তার নেতৃত্বে ১৯৫৫ সালে মন্টগোমারিতে বাসে ধর্মঘট শুরু হয়। এ ধর্মঘট ৩৮৫ দিন স্থায়ী হয়। এ আন্দোলন চলাকালে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয়। অতঃপর কারাগার থেকে মুক্ত হলে তাকে আন্দোলন থেকে বিরত থাকতে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়। কিন্তু কিছুই তাকে আন্দোলন থেকে নিবৃত্ত করতে পারেনি। তিনি নিগ্রোদের মধ্যে ঘুরে ঘুরে তাদের মধ্যে সাহস ও শক্তি যোগাতেন। বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত কৃষ্ণাঙ্গ ছাত্রদের পাশে এসেও দাড়ান তিনি। তার নির্দেশে সত্যাগ্রহের পথ বেছে নিয়ে কৃষ্ণাঙ্গ ছাত্ররা কয়েক মাস আন্দোলনের পর ছাত্ররা খাবারের অধিকার পায়। এরূপ বর্ণবাদবিরোধী অসংখ্য আন্দোলনের পথিকৃৎ ছিলেন লুথার কিং। তারই আন্দোলনের ফসল হিসেবে বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। ১৯৬৮ সালের ৩ এপ্রিল মার্টিন লুথার কিং-কে পুনরায় হত্যার হুমকি দেওয়া হয়। তার সহকর্মীরা তাকে অন্যত্র চলে যেতে বললেও তিনি যাননি। এরপরের দিন অর্থাৎ ৪ এপ্রিল আততায়ীর বন্দুকের গুলিতে এই মহান কিংবদন্তি নেতার মৃত্যু হয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মাটির লুথার কিং নিজের জীবন উৎসর্গ করে কালো মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
নিজের জীবন উৎসর্গ করে উক্ত নেতা কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার প্রতিষ্ঠি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর