উদ্দীপকের পিটারের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বর্ণবাদবিরোধী নেতার সাদৃশ্য রয়েছে? তার পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকের পিটারের সাথে বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিং এর সাদৃশ্য রয়েছে। মার্টিন লুথার কিং ছিলেন আমেরিকার বর্ণবাদ ও মানবতাবিরোধী আন্দোলনের নেতা। তিনি ১৯২৯ সালের ১৫ জানুয়ারি আমেরিকার আটলান্টা শহরে এক নিগ্রো যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মার্টিন লুথার কিং লক্ষ করেন, তার চারপাশে সাদা চামড়ার মানুষেরা অর্থাৎ শ্বেতাঙ্গরা কালো চামড়া তথা কৃষ্ণাফাদের ঘৃণা ও অবহেলার চোখে দেখে। এছাড়াও সে পরিবহণ, স্কুল, কলেজ, পথে, চাকরি এসব ক্ষেত্রে শ্বেতাজা কর্তৃক কৃষ্ণাঙ্গদের ওপর বৈষম্য দেখতে পায়। সে নিজেও স্কুলে শ্বেতাঙ্গদের দ্বারা বৈষম্যের শিকার হয়। এ বৈষম্য তাকে গভীরভাবে বিচলিত করেছিল। এরপর থেকে তার পিতামহের প্রতিষ্ঠিত বর্ণবৈষম্য বিরোধী সংগঠন NAACP-তে (National Association for the Advancement for Coloured People) যোগ দিয়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। উদ্দীপকে দেখা যায়, ধর্মযাজক পিতার পুত্র পিটার জন্মের পর থেকেই কালো চামড়ার মানুষের প্রতি সাদা চামড়ার মানুষের ঘৃণা ও বঞ্চনা দেখতে পায়। সে নিজেও কালো চামড়ার মানুষ হওয়ায় স্কুলে তাদের সাথে পড়তে পারেনি। এরপর থেকে সে তার প্রতিবাদী পিতামহ জেমস কিং এর প্রতিষ্ঠিত বর্ণবাদবিরোধী সংগঠনে যোগ দিয়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব প্রদান করে। পিটারের এ ধরনের জীবনাচার ও বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদান মার্টিন লুথার কিং এর জীবনাচার ও বর্ণবাদ বিরোধী আন্দোলন সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, পিটারের সাথে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পিটারের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বর্ণবাদবিরোধী নেতার সাদ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর