শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল পাওয়া যায়? বর্ণবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সাথে মিল পাওয়া যায়। বর্ণবাদবিরোধী আন্দোলনে নেলসন ম্যান্ডেলার ভূমিকা অনন্য। কালো মানুষের ও বিশ্ব মানবতার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কারাগার জীবন ২৭ বছর। ১৯৪৮ খ্রিস্টাব্দে ন্যাশনালিস্ট দল ক্ষমতায় এসে বর্ণবিদ্বেষী কিছু নীতি প্রণয়ন করলে ম্যান্ডেলা রাজনীতিতে সক্রিয় হন। কাজেই তার কারাগারমুক্ত আন্দোলনের আয়ু ছিল মাত্র ১৪ বছর। ১৯৫২ খ্রিস্টাব্দে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচিতি পান। মহাত্মা গান্ধীর অহিংস নীতি গ্রহণ করে বর্ণবাদের বিরোধিতা করতে থাকেন। শ্বেতাঙ্গ সরকারের দমননীতি তাকে অহিংস নীতির পরিবর্তে সহিংস আন্দোলনের নীতি গ্রহণে বাধ্য করে। ১৯৬১ খ্রিস্টাব্দে বর্ণবাদবিরোধী সশস্ত্র সংগঠন (MK) গঠন করেন, যা ছিল এএনসির সামরিক সহযোগী সংগঠন। বর্ণবাদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকে নিতান্তই শেষ চেষ্টা বলে তিনি অভিহিত করেন। দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চলতে থাকা নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে অহিংসতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব নয় বিধায় সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন। তার প্রদর্শিত পথ ধরেই তার অনুসারীরা আন্দোলন চালিয়ে যায় এবং অধিকার প্রতিষ্ঠা করে। তিনি বীরের বেশে কারাগার থেকে বেরিয়ে আসেন। অতএব বলা যায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে নেলসন ম্যান্ডেলা সফলতা লাভ করেন। যার হাত ধরে বর্ণবাদবিরোধী আন্দোলনের মূল উপড়ে ফেলা সম্ভব হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল পাওয়া যায়? বর্ণ…

উদ্দীপক

কাশিয়ানির একটি পরিচিত নাম গোপাল। গোপাল ছোটবেলা থেকেই নিম্নবর্ণের মানুষের প্রতি করা অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। নিম্নবর্ণের মানুষের পক্ষে কথা বলায় সরকার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে কারাভোগ করতে হয়। মুক্তি পেয়ে তিনি সরকারপ্রধান হন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

উত্তর

অহিংস আন্দোলনের জনক মহাত্মা গান্ধী।

উত্তর

Black Act ইতিহাসে একটি ঘৃণ্য আইন। ১৯০৬ সালে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার 'Asiatic Law Amendment OrdinanceOrdinance^{\prime} পাস করে, যা ভারতীয়দের নিকট Black Act নামে পরিচিত। এ আইনে উল্লেখ ছিল ট্রান্সভালের ভারতীয় বংশোদ্ভূতদের দক্ষিণ আফ্রিকায় বাস করতে হলে নাম রেজিস্ট্রি করে সনদ নিতে হবে। পুলিশকে রেজিস্ট্রেশন সনদ দেখাতে না পারলে জরিমানা ও জেল হবে। মহাত্মা গান্ধী এ আইন বাতিল করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানান। কিন্তু এতে কাজ না হলে তিনি অহিংস 'সত্যাগ্রহ' আন্দোলনের ডাক দিয়েছিলেন।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী বিষয়ের সাদৃশ্য আছে। কেননা উদ্দীপকে বলা হয়েছে, কাশিয়ানির একটি পরিচিত নাম গোপাল। গোপাল ছোটবেলা থেকেই নিম্নবর্ণের মানুষের প্রতি করা অন্যায়-অবিচারের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। নিম্নবর্ণের মানুষের পক্ষে কথা বলায় সরকার তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তাকে কারা ভোগ করতে হয়। মুক্তি পেয়ে তিনি সরকার প্রধান হন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের তথ্যগুলো বিবেচনায় নিলে দেখা যায়, রোলিহলাহলার একটি পরিচিত নাম ছিল নেলসন ম্যান্ডেলা। ছোটবেলা থেকেই নিম্নবর্ণের কালো মানুষের অধিকার আদায়ের একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নিম্নবর্ণের মানুষের পক্ষে কথা বলায় সরকার তার বিরুদ্ধে রিভোনিয়া ট্রায়াল মামলা দেয়। রিভোনিয়া ট্রায়াল মামলায় তিনি ১৯৬২ থেকে ১৯৯০ | পর্যন্ত কারা ভোগ করেন। ১৯৯০ সালে মুক্তি পেয়ে ১৯৯৪ সালে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ভোটাধিকারের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ম্যান্ডেলা বিপুল ভোটে জয়লাভ করেন। ম্যান্ডেলার নেতৃত্বে সরকার গঠিত হলে দক্ষিণ আফ্রিকার কালো মানুষের সব ধরনের বৈষম্য ও অধিকারহীনতার বিলোপ সাধন করেন। ফলে বর্ণবাদ দক্ষিণ আফ্রিকা থেকে চিরতরে বিলুপ্ত হয়। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাগুলো আমার পাঠ্যবইয়ের বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে হুবহু মিল রয়েছে। এক্ষেত্রে এককথায় বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী আন্দোলনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার সাথে মিল পাওয়া যায়। বর্ণবাদবিরোধী আন্দোলনে নেলসন ম্যান্ডেলার ভূমিকা অনন্য। কালো মানুষের ও বিশ্ব মানবতার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কারাগার জীবন ২৭ বছর। ১৯৪৮ খ্রিস্টাব্দে ন্যাশনালিস্ট দল ক্ষমতায় এসে বর্ণবিদ্বেষী কিছু নীতি প্রণয়ন করলে ম্যান্ডেলা রাজনীতিতে সক্রিয় হন। কাজেই তার কারাগারমুক্ত আন্দোলনের আয়ু ছিল মাত্র ১৪ বছর। ১৯৫২ খ্রিস্টাব্দে আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা হিসেবে পরিচিতি পান। মহাত্মা গান্ধীর অহিংস নীতি গ্রহণ করে বর্ণবাদের বিরোধিতা করতে থাকেন। শ্বেতাঙ্গ সরকারের দমননীতি তাকে অহিংস নীতির পরিবর্তে সহিংস আন্দোলনের নীতি গ্রহণে বাধ্য করে। ১৯৬১ খ্রিস্টাব্দে বর্ণবাদবিরোধী সশস্ত্র সংগঠন (MK) গঠন করেন, যা ছিল এএনসির সামরিক সহযোগী সংগঠন। বর্ণবাদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকে নিতান্তই শেষ চেষ্টা বলে তিনি অভিহিত করেন। দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চলতে থাকা নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে অহিংসতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব নয় বিধায় সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন। তার প্রদর্শিত পথ ধরেই তার অনুসারীরা আন্দোলন চালিয়ে যায় এবং অধিকার প্রতিষ্ঠা করে। তিনি বীরের বেশে কারাগার থেকে বেরিয়ে আসেন। অতএব বলা যায়, বর্ণবাদবিরোধী আন্দোলনে নেলসন ম্যান্ডেলা সফলতা লাভ করেন। যার হাত ধরে বর্ণবাদবিরোধী আন্দোলনের মূল উপড়ে ফেলা সম্ভব হয়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল পাওয়া যায়? বর্ণ… | Prosthuti