শেয়ারFacebookWhatsApp

উল্লিখিত নেতার কার্যকলাপ তুমি কিভাবে মূল্যায়ন করবে? বিশ্লেষণ কর।

উত্তর: উল্লিখিত নেতা তথা নেলসন ম্যান্ডেলার কার্যকলাপকে আমি বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ হিসেবে মূল্যায়ন করব। আধুনিক বিশ্বের ইতিহাসে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের কাছে মুক্তিদাতা জাতীয় নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তিনি দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের অভিশাপ থেকে মুক্ত করে বর্তমান আফ্রিকায় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। আফ্রিকার এই নেতা ১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৩ সালে African National Congress (ANC)-তে একজন সাধারণ কর্মী হিসেবে যোগদান করেন। মহাত্মা গান্ধী ছিলেন তার আদর্শ। বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণে তিনি ১৯৬২ সালে কারাদণ্ডে দণ্ডিত হয়ে রোবেন দ্বীপে নির্বাসিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে সর্বমোট ২৭ বছর কারাগারে অতিবাহিত করেন, যার ১৮ বছরই এই দ্বীপে অন্তরীণ থাকেন। অবশেষে তিনি ১৯৯০ সালের ২ ফ্রেব্রুয়ারি মুক্তি পান। এরপর তিনি ১৯৯৪ সালে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক স্থিতিশীলতা টিকেয়ে রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তার সময়ে বর্ণবাদের ধারণা ক্রমশ লোপ পেতে থাকে। তিনি শ্বেতাঙ্গদের প্রতি প্রতিশোধমূলক নীতি গ্রহণ না করে জাতীয় ঐক্য ও সমঝোতার পরিবেশ গড়ে তোলেন। পরিশেষে বল যায়, নেলসন ম্যান্ডেলা তার জীবন ও যৌবনের আত্মত্যাগের বিনিময়ে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদমুক্ত করেছেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উল্লিখিত নেতার কার্যকলাপ তুমি কিভাবে মূল্যায়ন করবে? বিশ্লেষণ কর।

উদ্দীপক

সুদীর্ঘকাল ধরেই ইউরোপীয়রা '' দেশের লোকদের ঔপনিবেশিক শাসনে নিষ্পেষিত করছে। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অপমানিত ও বঞ্চিত করছে। এ অমানবিক নির্যাতনের ও শোষণের বিরুদ্ধে এক মহান ও অবিসংবাদিত সংগ্রামী নেতার নেতৃত্ব ঐ দেশের জঘন্য নীতির মৃত্যু নিশ্চিত করে। জয় হয় কালো মানুষের।

Comilla · 2017

উত্তর

মহাত্মা গান্ধী ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা।

উত্তর

স্নায়ুযুদ্ধ হলো এমন এক প্রকার অবস্থা, যা যুদ্ধ নয় আবার যুদ্ধের অনুপস্থিতি বা শান্তিও নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে পুঁজিবাদী শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক শক্তি হিসেবে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে। এ দুটি দেশের আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে ইউরোপের রাষ্ট্রগুলো দুটি শিবিরে যোগ দেয়। বিভিন্ন ইস্যুতে এ দুই পরাশক্তি বিরোধিতা অব্যাহত রাখলে এবং যুদ্ধের উত্তাপ ছড়ালেও সযত্নে যুদ্ধ এড়িয়ে চলে। এরূপ যুদ্ধ যুদ্ধ অবস্থা স্নায়ুযুদ্ধ বা Cold WarWar^{\prime} বলে পরিচিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদ বিষয়ের মিল আছে। বর্ণবাদ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Racisin। এটি একটি নীতি বা ব্যবস্থা। কোনো একটি নির্দিষ্ট নরগোষ্ঠীর প্রতি ভিন্ন গোত্রবর্ণের অন্য নরগোষ্ঠী বা জনগোষ্ঠী গোত্রবর্ণের ভিন্নতার কারণে যে অসাম্যমূলক আচরণ করে তাই বর্ণবাদ। বর্ণবাদ শব্দটি প্রথম দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা হয়। কেননা, আফ্রিকা মহাদেশে ইউরোপীয় শাসনের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম বর্ণবাদ প্রথার সূচনা হয়। বর্ণবাদ অনুসারে দক্ষিণ আফ্রিকার জনগণকে 'শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ' এ দুটি ভাগে ভাগ করা হয়। শ্বেতাঙ্গরা ছিল মূলত ইউরোপীয়। সকল ক্ষেত্রে এদের মধ্যে চরম বৈষম্য বিরাজ করে। আফ্রিকায় ছিল কালোদের আবাসভূমি; অথচ সেখানে কালোরাই নির্যাতিত হয়েছে। সংখ্যালঘু সাদারা সংখ্যা গুরু কালোদের ওপর নানভাবে নিপীড়ন চালিয়েছে। কালোদের এ নিপীড়নের অবসান ঘটাতে জন্ম নেয় এক প্রতিবাদী কন্ঠ, যার নাম 'নেলসন ম্যান্ডেলা'। তার দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের। বিনিময়ে আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে। উদ্দীপকে দেখা যায়, ইউরোপীয়রা '' দেশের লোকদের উপনিবেশ শাসনে নিষ্পেষিত করেছে। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অপমানিত ও বঞ্চিত করছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে আফ্রিকার বর্ণবাদের চিত্র প্রতিফলিত হয়েছে।

উত্তর

উল্লিখিত নেতা তথা নেলসন ম্যান্ডেলার কার্যকলাপকে আমি বর্ণবাদ বিরোধী আন্দোলনের পথিকৃৎ হিসেবে মূল্যায়ন করব। আধুনিক বিশ্বের ইতিহাসে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের কাছে মুক্তিদাতা জাতীয় নেতা হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তিনি দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের অভিশাপ থেকে মুক্ত করে বর্তমান আফ্রিকায় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। আফ্রিকার এই নেতা ১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৩ সালে African National Congress (ANC)-তে একজন সাধারণ কর্মী হিসেবে যোগদান করেন। মহাত্মা গান্ধী ছিলেন তার আদর্শ। বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণে তিনি ১৯৬২ সালে কারাদণ্ডে দণ্ডিত হয়ে রোবেন দ্বীপে নির্বাসিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে সর্বমোট ২৭ বছর কারাগারে অতিবাহিত করেন, যার ১৮ বছরই এই দ্বীপে অন্তরীণ থাকেন। অবশেষে তিনি ১৯৯০ সালের ২ ফ্রেব্রুয়ারি মুক্তি পান। এরপর তিনি ১৯৯৪ সালে আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক স্থিতিশীলতা টিকেয়ে রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তার সময়ে বর্ণবাদের ধারণা ক্রমশ লোপ পেতে থাকে। তিনি শ্বেতাঙ্গদের প্রতি প্রতিশোধমূলক নীতি গ্রহণ না করে জাতীয় ঐক্য ও সমঝোতার পরিবেশ গড়ে তোলেন। পরিশেষে বল যায়, নেলসন ম্যান্ডেলা তার জীবন ও যৌবনের আত্মত্যাগের বিনিময়ে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদমুক্ত করেছেন।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।