উদ্দীপকের জামান সাহেবের কর্মপদ্ধতির সাথে আমার পাঠ্যবইয়ের মহাত্মা গান্ধীর কর্মপদ্ধতির সাদৃশ্য রয়েছে।
আলোচ্য উদ্দীপকে জামান সাহেব সমাজে অশিক্ষা, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী এবং সোচ্চার। তবে তিনি বিরোধ মীমাংসায় অস্ত্রের ব্যবহার না করে অহিংস পদ্ধতি অনুসরণ করেন। জামান সাহেবের এ চরিত্রের সাথে মহাত্মা গান্ধীর চরিত্রের মিল পাওয়া যায়। মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধীর জীবনের লক্ষ্যই ছিল জনসেবা ও গঠনমূলক কাজ। জামান সাহেবের মতো মহাত্মা গান্ধীও অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি ইংরেজদের শোষণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে ব্রিটিশদের উৎখাত করতে 'স্বরাজ' আদায়ের লক্ষ্যে তিনি অসহযোগ আন্দোলন, (১৯২০), আইন অমান্য আন্দোলন (১৯৩০), ভারত ছাড় আন্দোলন (১৯৪২) করেন। দাবি আদায়ের ইতিহাসে 'হরতাল' তিনিই ভারতীয় উপমহাদেশে প্রবর্তন করেন। তিনি অবিভক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন।
ভারতের স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে তার মৃত্যুকাল পর্যন্ত মহাত্মা গান্ধীই ছিলেন জাতির আত্মিক ও নৈতিক শক্তির প্রতীক। বিরোধ মীমাংসায় তাঁর অহিংস নীতি অধিকাংশ দেশে আজ অনুকরণীয় আদর্শ হিসেবে বিরাজমান।