“উল্লিখিত ব্যক্তি ছিলেন তার দেশের বিবেক”— মতামত দাও।
উত্তর: ➤ উল্লিখিত ব্যক্তি অর্থাৎ ডেসমন্ড টুটু ছিলেন তার দেশের বিবেক- উক্তিটি যথার্থ। ➤ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম ডেসমন্ড টুটু। পেশাগত দিক থেকে তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ ধর্মযাজক। বর্ণগত দিক থেকে তিনি ছিলেন কৃষ্ণাঙ্গ। শিক্ষাগত দিক থেকে উচ্চ শিক্ষার অধিকারী ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকায় খ্রিষ্টের বাণী প্রচার করে মানুষের মধ্যে বর্ণভেদ দূর করার জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি ছিলেন অহিংস নীতিতে বিশ্বাসী। সশস্ত্র পথের আন্দোলনকে তিনি কখনই সমর্থন করেনি। নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে বাইবেল পড়া সকলের জন্য উচিত বলে তিনি মনে করতেন। তার দৃষ্টিতে ধর্মীয় গ্রন্থ মানুষের আত্মাকে জাগ্রত করে। তার আন্দোলন শুধু বর্ণবাদ আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি আন্দোলন করেছেন এইডসের বিরুদ্ধে, দরিদ্রতার বিরুদ্ধে, যৌনতার বিরুদ্ধে। ➤ তিনি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং বর্ণবাদ নির্মূলের জন্য বিশ্বের বিবেকবান মানুষের নিকট আহ্বান জানান। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন উচ্ছেদ, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শ্রেণি ও ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে অসামান্য অবদান রাখেন। এ কারণে তাকে দক্ষিণ আফ্রিকার বিবেক বলা হয়। ➤ পরিশেষে বলা যায়, ডেসমন্ড টুটু ছিলেন তার দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিবেক-উক্তিটি যথার্থ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
“উল্লিখিত ব্যক্তি ছিলেন তার দেশের বিবেক”— মতামত দাও।
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর