উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে আফ্রিকায় প্রচলিত কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে আফ্রিকায় প্রচলিত বর্ণবাদের সাদৃশ্য পাওয়া যায়। ইউরোপীয় শাসনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের সূচনা হয়েছে। আফ্রিকায় উপনিবেশ গড়ে ওঠার সাথে সাথে শ্রমবিভাজন গড়ে ওঠে। উন্নত কাজগুলো শ্বেতাঙ্গ এবং নিম্নমানের কাজগুলো কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারিত হয়। এ শ্রমবিভাজনই কালে কালে বর্ণবাদে রূপ নেয়। ধারণা করা হয় মানুষের ব্যক্তিগত সম্পত্তির ধারণা থেকে বৈষম্য জন্ম নেয়। সময়ের প্রেক্ষাপটে এ বৈষম্য সমাজে শক্তিশালিরূপে আবির্ভূত হয় এবং মানব সমাজে নেতিবাচক ভূমিকা রাখে। তবে বৈষম্যের চিত্র এক এক স্থানে এক এক রকম। কোথাও উৎপাদন, কোথাও পেশা, কোথাও ভাষা, কোথাও সংস্কৃতি, কোথাও ধর্ম আবার কোথাও বা বর্ণ। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ শুধু আফ্রিকার জন্য নয় এটি সারা পৃথিবীর জন্য একটি কলঙ্কিত অধ্যায়। আফ্রিকা মহাদেশে নিগ্রোদের আবাসভূমি। সে আফ্রিকায়ই কালোরা নিপীড়িত হয়েছে। তারা এখানে বৈষম্যের শিকার হয়েছে। তাই সংখ্যালঘু সাদা সংখ্যাগুরু কালোদের ওপর যে নিপীড়ন চালিয়েছে তা অবসানের জন্য প্রতিবাদী কণ্ঠস্বরের প্রয়োজন ছিল। মহাত্মা গান্ধী, নেলসন মেন্ডেলা, ডেসমণ্ড টুটু প্রভৃতি নেতারা বর্ণবাদের অবসানে আন্দোলন পরিচালনা করেন। ফলে ১৯৯০ -এর দিকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী নীতির অবসান ঘটে সাম্য প্রতিষ্ঠিত হতে শুরু করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে আফ্রিকায় প্রচলিত কোন বিষয়ের সাদৃশ্য…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর