তুমি কি মনে কর লুতফর সাহেবের নীতিমালা অধিক বিভেদ সৃষ্টিতে সহায়ক? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের চা বাগানে লুতফর রহমান সাহেবের নিকট যে দাবি উত্থাপিত হয়েছে, সেরূপ নীতিমালা প্রণয়ন করা হলে চা বাগানে কর্মরত বাঙালি এবং আদিবাসী শ্রমিকদের মাঝে বড় ধরনের বিভক্তি দেখা দিবে। বিভেদ-বৈষম্য সৃষ্টিতে এ ধরনের নীতিমালা সহায়ক হবে। প্রতিটি মানুষের রয়েছে মৌলিক কিছু অধিকার। কেবল জন্মস্থান, ধর্ম, বর্ণ কিংবা গোত্রভেদে কাউকে এ অধিকার থেকে বঞ্চিত করা যায় না। একইরূপ পরিশ্রম করে সমান মজুরি পাওয়ার অধিকার এর মধ্যে অন্যতম একটি। উদ্দীপকের চা বাগানে কাজ করা বাঙালি ও আদিবাসী শ্রমিকেরা সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী। এটিও তাদের একটি মৌলিক মানবাধিকার। এ অধিকার রক্ষা করার দায়িত্ব মালিকপক্ষের। কিন্তু বাগানের মালিক বাঙালি বলে সংখ্যাগুত্ব বাঙালি শ্রমিক তাদেরকে বেশি সুযোগ-সুবিধা দেওয়ার দাবিতে যে নীতিমালা প্রণয়ন কমিটি করেছে তা বাস্তবায়িত হলে সমানাধিকারের এ দাবি উপেক্ষিত হবে। এরূপ অন্যায় ও অযৌক্তিক দাবি মেনে পক্ষপাতপূর্ণ একটি নীতিমালা যদি প্রণয়ন করা হয় তবে তা বাঙালি আদিবাসী বিভেদ সৃষ্টি করবে এবং বৈষম্য বৃদ্ধি করবে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর লুতফর সাহেবের নীতিমালা অধিক বিভেদ সৃষ্টিতে সহায়ক? তো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর