জিং ওয়েবাওয়ের অনুসৃত কৌশলের মধ্যে বর্ণবাদবিরোধী কোন ভারতীয় নেতার প্রভাব লক্ষ করা যায়? বর্ণনা কর।
উত্তর: আদিবাসীদের দাবি আদায়ের সংগ্রামে জিং ওয়েবাও-এর অনুসৃত কৌশলের মধ্যে বর্ণবাদবিরোধী সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর আদর্শ লক্ষ করা যায়। মহাত্মা গান্ধী ১৮৯৩ সালে দক্ষিণ আফ্রিকা গমন করেন একজন আইনজীবী হিসেবে। সে সময় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতি ও অত্যাচার তাকে ব্যথিত করে। কিন্তু বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গরা বিভিন্ন উপদলে বিভক্ত থাকায় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। স্থানীয় অধিবাসীরা ভারতীয়দেরকে বহিরাগত মনে করত এবং এ দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হতো। তাদের মধ্যে কোনো ঐক্য না থাকায় শ্বেতাঙ্গরা খুব সহজেই নির্যাতন অব্যাহত রাখতে পেরেছিল। গান্ধী এ অবস্থার অবসানে সকল কৃষ্ণাঙ্গকে একত্রিত করেন। ফলে পরবর্তীকালে ভারতীয়, উপজাতীয় এবং স্থানীয় কৃষ্ণাঙ্গরা একত্রিত হয়ে অধিকার আদায়ে ঐক্যবন্ধভাবে কাজ করেছিল। যার ফলাফল কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা হওয়া। ফুলকলি বিশ্ববিদ্যালয়ের জিং ওয়েবাও তাই গান্ধীকে অনুসরণ করছেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
জিং ওয়েবাওয়ের অনুসৃত কৌশলের মধ্যে বর্ণবাদবিরোধী কোন ভারতীয় নেতার প্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর