প্রতিবাদী আন্দোলনের ক্ষেত্রে মিলনের সাথে দক্ষিণ আফ্রিকার কোন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিবাদী ডোম সন্তান মিলনের সাথে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাদৃশ্য পাওয়া যায়। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি জন্মেছিলেন এক সাধারণ কৃষ্ণাঙ্গ পরিবারে। স্থানীয় পরিমন্ডলে শিক্ষা লাভের পর তিনি ১৯৩৯ সালে ফোর্ট হ্যারে বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন। এ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি দেখতে পান যে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এরূপ অন্যায়ের প্রতিবাদ করায় তাকে ১৯৪০ সালে এখান থেকে বহিষ্কার করা হয়। ফলে তিনি এখান থেকে পালিয়ে জোহানেসবার্গ চলে যান। কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় জীবনের একটা বড় অংশ তাকে কাটাতে হয় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। অবশেষে ১৯৯০ সালে বিশ্ব নেতৃবৃন্দের সহায়তায় তিনি মুক্তিপান এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। ২০১৩ সালের ৫ ডিসেম্বর এ মহান নেতা মৃত্যুবরণ করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
প্রতিবাদী আন্দোলনের ক্ষেত্রে মিলনের সাথে দক্ষিণ আফ্রিকার কোন কৃষ্ণা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর