উদ্দীপকে ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল পাওয়া যায়? বর্ণবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী। আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর মিল পাওয়া যায়। আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা অন্যতম। মহাত্মা গান্ধী সর্বপ্রথম আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের সূচনা করেন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে মহাত্মা গান্ধী বর্ণবৈষম্যের বিরোধিতা করেন। তিনি নিজেও এ বৈষম্যের শিকার হন। তিনি বৈষম্যের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন। এ লক্ষ্যে তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং এ সংগঠনের মাধ্যমে ভারতীয়দের রাজনৈতিকভাবে সংঘবন্ধ করেন এবং বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেন। ফলে ট্রান্সভাল সরকার বিভিন্নভাবে শান্তিকামী ভারতীয়দের ওপর অত্যাচার চালালে আফ্রিকার সাধারণ মানুষও প্রতিবাদ শুরু করে। এতে সরকার সমঝোতা করতে বাধ্য হয়। বিশ্বের নিগৃহীত ও শোষিত মানুষের আদর্শ মহামানব ছিলেন মহাত্মা গান্ধী। তার প্রদর্শিত বর্ণবাদবিরোধী সত্যাগ্রহ আন্দোলন বিশ্ব থেকে বর্ণবাদ উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল পাওয়া যায়? বর্ণব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর