উদ্দীপকের ব্যক্তির সাথে পাঠ্যবইয়ের কোন ব্যক্তির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যক্তির সাথে পাঠ্যবইয়ের নেলসন ম্যান্ডেলার মিল রয়েছে । নেলসন ম্যান্ডেলা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার ট্রান্সেকেই মোভেজো গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৫ সালে তিনি কুনুগ্রামের কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। সে স্কুলের একজন শিক্ষক তার নাম রাখেন ম্যান্ডেলা। তিনি ১৯৩৭ সালে কলেজে এবং ১৯৩৯ সালে বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হন। ১৯৪৩ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। ঔপনিবেশিক শাসন ও বর্ণবাদী শাসন নীতির বিরুদ্ধে ক্রমেই শক্তিশালী কণ্ঠস্বররূপে নিজেকে ও তাঁর দলকে প্রতিষ্ঠা করতে থাকেন। ১৯৬২ সালে তিনি বোমাবাজির অভিযোগে গ্রেফতার হন এবং দীর্ঘ ২৭ বছর কারাবাস করার পর ১৯৯০ সালে মুক্তি পান এবং ১৯৯৪ সালের নির্বাচনে তিনি বিজয়ী হন। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর বর্ণবাদযুক্ত সকল কর্মকান্ড নিষিদ্ধ করেন। উদ্দীপকের আব্দুল হাকিম চেয়ারম্যান নিযুক্ত হয়ে যৌতুক প্রথা যেমন নিষিদ্ধ করেন, তেমনি দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সকল বর্ণবাদী কর্মকান্ড নিষিদ্ধ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যক্তির সাথে নেলসন ম্যান্ডেলার মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যক্তির সাথে পাঠ্যবইয়ের কোন ব্যক্তির মিল রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর