উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে? বিশ্বের প্রথম বর্ণবাদবিরোধী আন্দোলনটি কীভাবে গড়ে ওঠে তা সংক্ষেপে তুলে ধর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের আলোচ্য বিষয় বর্ণবাদের সাদৃশ্য রয়েছে। আধুনিক বিশ্বের ইতিহাসে বর্ণবাদবিরোধী আন্দোলনের পথিকৃৎ হিসেবে যাদের নাম চিরস্মরণীয় তাদের মধ্যে মহাত্মা গান্ধী অন্যতম। মহাত্মা গান্ধী ১৮৯৩ সালে দক্ষিণ আফ্রিকার দাদা আব্দুল্লাহ অ্যান্ড কোম্পানির একটি মামলা পরিচালনার জন্য দক্ষিণ আফ্রিকায় গমন করেন। সেখানে তিনি বিভিন্নভাবে বর্ণবৈষম্যের শিকার হন। সে সময় দক্ষিণ আফ্রিকায় ভারতীয়রা কৃষ্ণাঙ্গ নামে পরিচিত ছিল এবং তাদের ওপর শ্বেতাঙ্গদের নির্মম-নির্যাতন চলত। গান্ধীজিও অনেকবার শ্বেতাঙ্গদের হাতে লাঞ্ছিত হন। তিনি আফ্রিকায় এশীয়দের ওপর অত্যাচার কমানোর জন্য বড় আন্দোলন ছেড়ে দিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। তিনি আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সভা-সমিতিতে আফ্রিকান শ্বেতারা শাসক দ্বারা অপমানিত হন। তবুও তিনি তার প্রদর্শিত বর্ণবাদবিরোধী সত্যাগ্রহ আন্দোলনে বিশ্ব থেকে বর্ণবাদ উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছেন এবং আফ্রিকার বুকে ভারতীয় কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন। সুতরাং সার্বিক আলোচনা থেকে বলা যায়, শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলন ইতিহাসে প্রথম বর্ণবাদবিরোধী আন্দোলন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য আছে? বিশ্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর