বৈষম্য নিরসনে উক্ত ব্যক্তির পদক্ষেপগুলো মূল্যায়ন কর।
উত্তর: বৈষম্য নিরসনে উক্ত ব্যক্তি তথা নেলসন ম্যান্ডেলার পদক্ষেপগুলো ছিল অনন্য। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর নেলসন ম্যান্ডেলা মুক্ত হন। তিনি জেল হতে মুক্তি পাওয়ার পর ১৯৯২ সালে এফ, ডব্লিউ, ডি ক্লার্কের সাথে উচ্চ পর্যায়ের এক আলোচনায় বসেন। সরকারের সাথে ANC-গোপন সমঝোতা হয়। ১৯৯৪ সালের ২৭ এপ্রিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। তিনি তার প্রথম ডেপুটি নির্বাচন করেন ডি-ক্লার্ককে এবং দ্বিতীয় ডেপুটি নির্বাচন করেন খাবো এমবেকিকে। তিনি নির্বাচিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বৈষম্যমূলক আইনগুলো বাতিল হতে থাকে। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গরা একের পর এক বৈষম্য থেকে মুক্ত হয়ে এক অন্য জীবনে চলে আসতে থাকে। সকল রাজনৈতিক বন্দিদের মুক্তির ব্যবস্থা করা হয়। এভাবেই দক্ষিণ আফ্রিকার অনেক দিনের বর্ণবৈষম্যের যবনিকাপাত ঘটে। তিনি তার ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামকে উৎসর্গ করেন গণতন্ত্রের জন্য, শোষিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য। তিনি শ্বেতাঙ্গদের প্রতিশোধাত্মক নীতি গ্রহণ না করে জাতীয় ঐক্য ও সমঝোতার পরিবেশ তৈরি করেন। তিনি অতীতের ভুলত্রুটি ও হিংসা ভুলে গিয়ে সমগ্র জাতির ওপর দেশপ্রেম ও নৈতিক দায়িত্ব পালনের চেতনা জাগ্রত করে দেশকে উদার সাংবিধানিক রাষ্ট্রে পরিণত করেন। সুতরাং বলা যায়, বর্ণ বৈষম্য নিরসনে নেলসন ম্যান্ডেলার পদক্ষেপগুলো ছিল খুবই যুগোপযোগী এবং প্রশংসনীয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বৈষম্য নিরসনে উক্ত ব্যক্তির পদক্ষেপগুলো মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর