উদ্দীপকে বর্ণিত চরণগুলোর মূলভাব তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত চরণগুলোর মূলভাব আমার পাঠ্যবইয়ের বর্ণবাদবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত। উদ্দীপকের চরণগুলোর মাধ্যমে মানুষের মধ্যকার সাদা-কালোর প্রভেদ দূর করার কথা বলা হয়েছে। মানুষকে মানুষ হিসেবে দেখার জন্য গায়ের রং মুখ্য নয় বরং তাদের রক্তের রং দেখতে হবে। ঠিক এমনই। মহৎ ব্রত নিয়ে সারাবিশ্বে কালো-সাদার ব্যবধান ঘুচাতে। বর্ণবাদবিরোধী আন্দোলন সংঘটিত হয়। এ আন্দোলনে নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টুটু প্রমুখ মানবতাবাদী নেতা। শ্বেতাঙ্গরা রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ। করত। তাদের জন্য বাস, ট্রেনে আসন পর্যন্ত সংরক্ষিত থাকত। তারা কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার নিপীড়ন করত। এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে দক্ষিণ আফ্রিকার প্রবাদপুরুষ নেলসন ম্যান্ডেলাকে কারারুদ্ধ হতে হয়। তিনি জেলের ভেতর থেকে আন্দোলনের নির্দেশনা দিতে থাকেন। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস বর্ণবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। অন্যান্য জায়গার মতো আমেরিকাতেও বর্ণবাদ প্রকট আকার ধারণ করে। যারা কালো তাদের নীচু শ্রেণির মানুষ ভাবা হতো। মার্টিন লুথার কিং এর বর্ণবাদবিরোধী আন্দোলন ব্যাপক সাড়া ফেলেছিল। মহাত্মা গান্ধী শ্বেতাঙ্গদের আরচণের তীব্র প্রতিবাদ করেন। ভারতের যারা দক্ষিণ আফ্রিকায় বাস করত তাদের ওপর অকথ্য নির্যাতন করা হতো। তিনি দৃঢ়তার সাথে সেসব প্রতিহত। করার জন্য সংগ্রাম করেন। সর্বোপরি, বর্ণবৈষম্য দূর করার জন্য মহান নেতাদের সাথে একাত্ম হয়ে দুনিয়ার প্রগতিশীল মানুষেরা বিশাল আন্দোলন গড়ে তোলে যা উদ্দীপকের চরণগুলোর সাথে সম্পৃক্ত।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত চরণগুলোর মূলভাব তোমার পাঠ্যবইয়ের কোন আন্দোলনের সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর