উদ্দীপকের বুদ্ধিজীবীদের ন্যায় ফরাসি জনমত গঠনে দার্শনিকদের ভূমিকার সাদৃশ্য রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :
ফরাসি বিপ্লবের মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে দার্শনিকরা ব্যাপক ভূমিকা রেখেছেন। এসময় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করেও তারা ফরাসি বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৮ শতকের ফরাসি দার্শনিকদের রচনা ফ্রান্সে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গঠনে বিশেষ ভূমিকা রেখেছিল। এ সময় দার্শনিকরা মানুষের চিন্তা চেতনায় নতুন ভাব-ধারা সৃষ্টি করেন। দার্শনিকরা রাজার স্বর্গীয় অধিকার তত্ত্বকে যুক্তি দ্বারা আক্রমণ করেন, এই অভিমত প্রচার করেন। রাজার ক্ষমতা বা কর্তৃত্বের উৎস স্রষ্টা নয়, জনগণের ইচ্ছা। আর তারা আরও প্রচার করেন যে প্রকৃতির নিয়মে অধিকারের সাথে কর্তব্যও থাকে। সুতরাং রাজা শুধু অধিকার ভোগ করতে পারেন না, তাকে কর্তব্য ও পালন করতে হবে। আর এই ধারার মধ্যে উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন মন্তেস্কু , ভলতেয়ার, রুশো প্রমুখ তাদের লেখনির মাধ্যমে এই বৈষম্যগুলোর চিত্র তুলে ধরেছিলেন।
উদ্দীপকে দেখা যায়, একটি জাতির চিন্তা চেতনা ও মননের গতিপ্রবাহ নির্ধারিত হয় বুদ্ধিজীবীদের দ্বারা। বুদ্ধিজীবীরা তাদের অর্জিত জ্ঞান দিয়ে সহজে সমাজে প্রচলিত বিভিন্ন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারেন আর সেইগুলো থেকে সমাজের সকল স্তরের মানুষ প্রভাবিত হয়।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত বুদ্ধিজীবীদের ন্যায় ফরাসি জনমত গঠনে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকার সাদৃশ্য রয়েছে।