শেয়ারFacebookWhatsApp

গৌরবময় বিপ্লব কখন হয়?

উত্তর: গৌরবময় বিপ্লব হয় ১৬৮৮ সালে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

গৌরবময় বিপ্লব কখন হয়?

উদ্দীপক

প্রাচীনকালে বাংলার হস্ত শিল্পের মাধ্যমে সূক্ষ্ম সূতি বস্ত্র এদেশের চাহিদা মিটিয়ে বিলেতে রপ্তানি হতো। কালের ব্যবধানে যন্ত্রচালিত শিল্পের আবির্ভাব ঘটে এবং বিলুপ্তি ঘটে হস্ত শিল্পের। ফলে উৎপাদনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। ব্যাংক-বিমাসহ নানামুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠে। প্রয়োজন দেখা দেয় নতুন বাজার অন্বেষণের।

Comilla · 2017

উত্তর

গৌরবময় বিপ্লব হয় ১৬৮৮ সালে।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মিল রয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ইংল্যান্ড নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়, তাকে শিল্প বিপ্লব হিসেবে অভিহিত করা হয়। এ বিপ্লবের ফলে ইংল্যান্ডের উৎপাদন ব্যবস্থা তথা গোটা সমাজ ব্যবস্থায় অভূতপূর্ব কল্যাণ সাধিত হয়। প্রাচীন যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার হলে উৎপাদনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। পাশাপাশি হস্ত ও কুটির শিল্পের বিলুপ্তি ঘটে। কায়িক শ্রমের ওপর নির্ভরশীলতা কমে গিয়ে যন্ত্রের ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। এর ফলে একদিকে বিপুল পরিমাণ ভূমি কৃষির আওতায় আসে, অপরদিকে কারখানার উৎপাদন খরচও কমে যায়। কৃষি ও শিল্পক্ষেত্রে যন্ত্রের এ ব্যাপক ব্যবহার উৎপাদন ক্ষেত্রে বিপ্লব ঘটায়। ফলে কৃষকরা তাদের প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যসামগ্রী বিক্রি করে আর্থিক সফলতা লাভ করে। এভাবে উৎপাদিত উদ্বৃত্ত পণ্য বিপণনের জন্য শিল্পোন্নত দেশগুলো নতুন বাজার অন্বেষণ করতে থাকে। যার ফলশ্রুতিতে শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়। উদ্দীপকে দেখা যায়, প্রাচীনকালে বাংলায় হস্ত শিল্পের মাধ্যমে বস্তু উৎপাদন হতো। কিন্তু কালের ব্যবধানে যন্ত্রচালিত শিল্পের আবির্ভাব ঘটে এবং হস্তশিল্পের বিলুপ্তি ঘটে। ফলে উৎপাদনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। প্রাচীন বাংলায় এরূপ পরিবর্তনের সাথে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকালীন পরিবর্তন সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের চিত্র প্রতিফলিত হয়েছে।

উত্তর

হ্যাঁ, উল্লিখিত পরিবর্তন অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছিল। ১৭৬০ মতান্তরে ১৭৮০ সালে সংঘটিত শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করে। এ বিপ্লবের পর শিল্পদ্রব্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বাণিজ্যে প্রতিযোগিতা, নতুন নতুন বাজার সৃষ্টি এবং পুঁজির লেনদেন বেড়ে যায়। বাণিজ্যিক মূলধন তখন শিল্প মূলধনে রূপান্তরিত হয়। ব্যবসায়িক বড় বড় শিল্প কারখানা এ মূলধন খাটিয়ে প্রচুর পণ্যসামগ্রী উৎপাদন শুরু করে। এতে ইংল্যান্ডের অভ্যন্তরীণ অর্থনৈতিক বিকাশের সাথে সাথে বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ অনেকগুণ বেড়ে যায়। ফলে ইংল্যান্ডে এক অভাবনীয় উন্নতি সাধিত হয়। এক পরিসংখ্যানে দেখা যায়, ১৭৬০ সাল থেকে ১৮৫০ সাল পর্যন্ত সময়ে ইংল্যান্ডের আমদানি ১২ গুণ এবং রপ্তানি ১৩ গুণ বৃদ্ধি পায়। কয়লার উৎপাদন ১৮১৫ সালে ৩০ মিলিয়ন টন থেকে ১৮৪৮ সালে ৫০ মিলিয়ন টনে উন্নীত হয়। এ বিপ্লবের মধ্য দিয়ে ইংল্যান্ড কৃষিপ্রধান দেশ হতে শিল্পপ্রধান দেশে রূপান্তর হয়। এছাড়া শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে ব্যাংক-বিমাসহ নানামুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এ বিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনৈতিক ভিত্তি এতই মজবুত হয়েছিল যে, ১৮০৬ থেকে ১৮১০ খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন কর্তৃক অর্থনৈতিক অবরোধও ইংল্যান্ডকে পর্যুদস্ত করতে পারেনি। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শিল্প বিপ্লব ইংল্যান্ডের অর্থব্যবস্থায় এক গুণগত পরিবর্তন সাধন করে।
HSCHistory 2nd PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।