শেয়ারFacebookWhatsApp

কে পাওয়ার লুম আবিষ্কার করেন?

উত্তর: এডমান্ড কাটরাইট (Edmund Cartwright) 'পাওয়ার লুম' (Power Loom) আবিষ্কার করেন।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

কে পাওয়ার লুম আবিষ্কার করেন?

উদ্দীপক

এশীয় দেশ মালয়েশিয়া বিগত তিন দশকে কৃষি-বাণিজ্যের পাশাপাশি আধুনিক উৎপাদন ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করে। উৎপাদন ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। ফলে দেশের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন সাধিত হয়।

Dhaka · 2017

উত্তর

এডমান্ড কাটরাইট (Edmund Cartwright) 'পাওয়ার লুম' (Power Loom) আবিষ্কার করেন।

উত্তর

দরিদ্র আইন হলো মহারানি এলিজাবেথের সময় প্রণীত একটি আইন, যা দারিদ্র্য দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। ১৬০১ সালে প্রণীত এই আইন তৎকালীন ইংল্যান্ডে দরিদ্রদের প্রতি অধিক সংবেদনশীলতা অনুমোদন করে। তবে পাশাপাশি এ আইন জনগণের প্রতি প্রশাসন দ্বারা সম্ভাব্য নিষ্ঠুর আচরণেরও জন্ম দেয়। এ আইনে অভ্যন্তরীণ ত্রাণ, বহিরাগত ত্রাণ, খাবার, পোশাক এমনকি ভিক্ষুকদের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ আইনে বলা হয়, দরিদ্র বাবা- মা এবং সন্তানেরা একে অপরের জন্য দায়ী এবং বৃদ্ধ বাবা-মা তাদের সন্তানদের সাথে বসবাস করবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়ার উন্নয়নের সাথে ইংল্যান্ডের ব্যাপক উন্নয়নের সাদৃশ্য রয়েছে। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে ইংল্যান্ডের শিল্পজগতে অভূতপূর্ব পরিবর্তন আসে। এ পরিবর্তনই সাধারণ অর্থে শিল্প বিপ্লব নামে পরিচিত। অষ্টাদশ শতকের শেষ দিকে ইংল্যান্ডে বেশকিছু বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় এক ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন আসে। এর ফলে একদিকে বিপুল পরিমাণে ভূমি কৃষির আওতায় আসে, অপরদিকে কারখানার উৎপাদন খরচও কমে যায়। কৃষি ও শিল্পক্ষেত্রে যন্ত্রের ব্যাপক ব্যবহার উৎপাদন ক্ষেত্রে বিপ্লব ঘটায়। ফলে অতি অল্প সময়ে ইংল্যান্ড অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে এবং দেশের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে দেখা যায়, বিগত তিন দশকে মালয়েশিয়া কৃষি-বাণিজ্যের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাপক উন্নতি সাধন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। ফলে মালয়েশিয়ার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকে উল্লিখিত মালয়েশিয়ার এরূপ পরিবর্তনের সাথে শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের পরিবর্তন সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত মালয়েশিয়ার উন্নয়নের সাথে ইংল্যান্ডের উন্নয়নের মিল রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত উন্নয়ন তথা শিল্প বিপ্লব মানব সভ্যতার বহুমুখী পরিবর্তন এনেছিল। শিল্প বিপ্লবের ফলে পুরাতন কৃষিনির্ভর, কুটির শিল্পমুখী সমাজ ব্যবস্থার পরিবর্তে নগরকেন্দ্রিক ও যন্ত্রনির্ভর সভ্যতার সৃষ্টি হয়। মানুষ যন্ত্রের সাহায্যে জীবনধারণের উপকরণগুলোকে ব্যাপকভাবে উৎপাদন করে জীবনযাত্রাকে আরামদায়ক করে। পরিধেয় থেকে পরিবহণ সবক্ষেত্রে মানুষের আরাম ও বিলাসের অজস্র উপকরণ যন্ত্রের সাহায্যে নিশ্চিত করা সম্ভব হয়। মানুষ অর্থ দ্বারা সেই সকল সামগ্রী কিনে আরামে দিন কাটাতে শুরু করে। এছাড়া বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে মানুষ প্রকৃতিকে জয় করে বশে আনার কাজে সফল হয়। প্রকৃতির অন্তর্নিহিত শক্তিকে (জলবিদ্যুৎ) মানুষ যন্ত্র চালনার কাজে ব্যবহার করতে সক্ষম হয়। শিল্প বিপ্লবের ফলে মানুষ কায়িক শ্রমের বদলে যন্ত্র দ্বারা কাজ শুরু করে। লাঙলের বদলে ট্রাক্টর দ্বারা চাষাবাদ, তাঁতের বদলে যন্ত্র দ্বারা কাপড় বুনন, রাসায়নিক সারের দ্বারা খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, মোটর, রেল বায়ুযান ও জাহাজ দ্বারা যাতায়াত প্রভৃতি নানা ক্ষেত্রে শিল্প বিপ্লব মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক করে। এককথায় শিল্প বিপ্লব বিশ্বে এক নতুন সভ্যতার সৃষ্টি করে। কারণ নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টির ফলে মানুষ জীবিকার পথ খুঁজে পায়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লবের ফলে মানব সভ্যতায় বহুমুখী পরিবর্তন সাধিত হয়েছিল।
HSCHistory 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।