দরিদ্র আইন কী? ব্যাখ্যা কর।
উত্তর: দরিদ্র আইন হলো মহারানি এলিজাবেথের সময় প্রণীত একটি আইন, যা দারিদ্র্য দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়। ১৬০১ সালে প্রণীত এই আইন তৎকালীন ইংল্যান্ডে দরিদ্রদের প্রতি অধিক সংবেদনশীলতা অনুমোদন করে। তবে পাশাপাশি এ আইন জনগণের প্রতি প্রশাসন দ্বারা সম্ভাব্য নিষ্ঠুর আচরণেরও জন্ম দেয়। এ আইনে অভ্যন্তরীণ ত্রাণ, বহিরাগত ত্রাণ, খাবার, পোশাক এমনকি ভিক্ষুকদের বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ আইনে বলা হয়, দরিদ্র বাবা- মা এবং সন্তানেরা একে অপরের জন্য দায়ী এবং বৃদ্ধ বাবা-মা তাদের সন্তানদের সাথে বসবাস করবে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
দরিদ্র আইন কী? ব্যাখ্যা কর।
উত্তর