শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কারণগুলো তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের কারণের সাথে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের কারণগুলো আমার পাঠ্যবইয়ের ফরাসি বিপ্লবের কারণের সাথে সাদৃশ্যপূর্ণ । আজ পর্যন্ত পৃথিবীতে যত বিপ্লব সংঘটিত হয়েছে সকল বিপ্লবের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সকল বিপ্লব সংগ্রামের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যগুলোকে ধ্বংস করা হয়। আর এসব আন্দোলন বিপ্লবের মূলে থাকে অধিকারহীন সম্প্রদায় । যারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে বঞ্চিত ও শোষিত হয় । আর এ শোষনের হাত থেকে মুক্তির আশায় তারা সংঘটিত হয়ে বিপ্লবের পথে অনুপ্রাণিত হয়। ফরাসি বিপ্লবের পিছনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণ বিদ্যমান ছিল। ফরাসি বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের সামাজিক ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ দুভাগে বিভক্ত ছিল। যথা- বিশেষ অধিকারপ্রাপ্ত (Privileged ) এবং অধিকারহীন (Unprivileged)। অধিকারভুক্তদের অন্তর্ভুক্ত ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়। আর অধিকারহীন সম্প্রদায় ছিল বুর্জোয়া, নিম্ন মধ্যবিত্ত, শহরের সাধারণ মানুষ, ভাসমান জনতা বা স্যাঁকুল্যে, ধনী কৃষক, বর্গাদার ও খেতমজুর। সেই সমাজে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করত যাজক সম্প্রদায়। গির্জা বা যাজকদের অধিকারে দেশের মোট জমির বিশ ভাগের মালিকানা ছিল। এমনকি এই সম্পদের জন্য তাদের কোনো কর দিতে হতো না। যাজক সম্প্রদায় সামাজিক সুযোগ-সুবিধা ও অর্থনৈতিক দায়িত্ব হতে অব্যাহতি ভোগ করত। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স বিশেষ অধিকারের দেশে পরিণত হয়। যাজক ও অভিজাত শ্রেণির সুবিধা দিতে গিয়ে রাজ কর্মচারীরা সর্বদাই বাধাপ্রাপ্ত হতো। তারা দেশের সামরিক ও বেসামরিক চাকরি পাওয়ার একচেটিয়া অধিকার ভোগ করত কিন্তু সরকারকে কোনো কর প্রদান করত না। রাষ্ট্রের সকল কর তৃতীয় সম্প্রদায় তথা অধিকারহীন সম্প্রদায় বহন করত। তৃতীয় সম্প্রদায় সকল প্রকার কর প্রদান করতে গিয়ে ফ্রান্সের শাসনব্যবস্থার ওপর অতিষ্ঠ হয়ে উঠেন। পরিশেষে বলা যায়, পৃথিবীতে যত বিপ্লবই সংঘটিত হয়েছে সকল বিপ্লবের মূলে ছিল সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির সংগ্রাম।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের কারণগুলো তোমার পাঠ্যবইয়ের কোন বিপ্লবের কারণের সাথে সাদৃশ…

উদ্দীপক

একক কোন কারণে বিপ্লব সংঘটিত হয় না বরং এর পিছনে থাকে বহুবিধ কারণ। আর অধিকারভোগী শ্রেণির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কোন এক বিপ্লবের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়। পরিশেষে সাধারণ জনগণ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতনকে ভেকো নতুন সমাজব্যবস্থা গঠনে তৎপর হয়।

নটরডেম কলেজ · 2024

উত্তর

'The Persian LettersLetters^{\prime} গ্রন্থের রচয়িতা মন্তেস্কু।

উত্তর

কোড নেপোলিয়ন বলতে নেপোলিয়নের উদ্যোগে গঠিত আইনজ্ঞ কমিটির রচিত আইনবিধিকে বোঝায়। নেপোলিয়ন বোনাপার্টের শাসনামলের আগে ফ্রান্সে তেমন কোনো বিধিবদ্ধ আইন ছিল না। তিনি অত্যন্ত দুরূহ ও বড় মাপের এই কাজটি সম্পন্ন করেন। বিপ্লবের অন্যতম আদর্শ সামাজিক সাম্যের প্রতি দৃষ্টি রেখে আধুনিক ফরাসি সমাজ গঠনের লক্ষ্যে আইন প্রণয়ন করা অপরিহার্য হয়ে পড়ে। এ অবস্থায় নেপোলিয়ন দেশের বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এই কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন তাই পরবর্তী সময়ে 'কোড অব নেপোলিয়ন' বা আইনবিধি নামে পরিচিত হয়।

উত্তর

উদ্দীপকের কারণগুলো আমার পাঠ্যবইয়ের ফরাসি বিপ্লবের কারণের সাথে সাদৃশ্যপূর্ণ । আজ পর্যন্ত পৃথিবীতে যত বিপ্লব সংঘটিত হয়েছে সকল বিপ্লবের পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সকল বিপ্লব সংগ্রামের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যগুলোকে ধ্বংস করা হয়। আর এসব আন্দোলন বিপ্লবের মূলে থাকে অধিকারহীন সম্প্রদায় । যারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে বঞ্চিত ও শোষিত হয় । আর এ শোষনের হাত থেকে মুক্তির আশায় তারা সংঘটিত হয়ে বিপ্লবের পথে অনুপ্রাণিত হয়। ফরাসি বিপ্লবের পিছনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণ বিদ্যমান ছিল। ফরাসি বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের সামাজিক ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ দুভাগে বিভক্ত ছিল। যথা- বিশেষ অধিকারপ্রাপ্ত (Privileged ) এবং অধিকারহীন (Unprivileged)। অধিকারভুক্তদের অন্তর্ভুক্ত ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়। আর অধিকারহীন সম্প্রদায় ছিল বুর্জোয়া, নিম্ন মধ্যবিত্ত, শহরের সাধারণ মানুষ, ভাসমান জনতা বা স্যাঁকুল্যে, ধনী কৃষক, বর্গাদার ও খেতমজুর। সেই সমাজে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করত যাজক সম্প্রদায়। গির্জা বা যাজকদের অধিকারে দেশের মোট জমির বিশ ভাগের মালিকানা ছিল। এমনকি এই সম্পদের জন্য তাদের কোনো কর দিতে হতো না। যাজক সম্প্রদায় সামাজিক সুযোগ-সুবিধা ও অর্থনৈতিক দায়িত্ব হতে অব্যাহতি ভোগ করত। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স বিশেষ অধিকারের দেশে পরিণত হয়। যাজক ও অভিজাত শ্রেণির সুবিধা দিতে গিয়ে রাজ কর্মচারীরা সর্বদাই বাধাপ্রাপ্ত হতো। তারা দেশের সামরিক ও বেসামরিক চাকরি পাওয়ার একচেটিয়া অধিকার ভোগ করত কিন্তু সরকারকে কোনো কর প্রদান করত না। রাষ্ট্রের সকল কর তৃতীয় সম্প্রদায় তথা অধিকারহীন সম্প্রদায় বহন করত। তৃতীয় সম্প্রদায় সকল প্রকার কর প্রদান করতে গিয়ে ফ্রান্সের শাসনব্যবস্থার ওপর অতিষ্ঠ হয়ে উঠেন। পরিশেষে বলা যায়, পৃথিবীতে যত বিপ্লবই সংঘটিত হয়েছে সকল বিপ্লবের মূলে ছিল সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির সংগ্রাম।

উত্তর

হ্যাঁ আমি মনে করি, ফ্রান্সের সাধারণ মানুষ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে পুরাতন সমাজব্যবস্থা ভেঙে নতুন সমাজ গঠনে তৎপর হয়। কোনো বিপ্লবই একক কোনো কারণে সংঘটিত হয় না। এর পিছনে থাকে বহুবিধ কারণ। ফ্রান্সের ফরাসি বিপ্লবের পিছনেও ছিল অনেক কারণ। ফরাসি বিপ্লব প্রাক্কালে ফ্রান্সের সমাজব্যবস্থা দুভাগে বিভক্ত ছিল। যথা— বিশেষ অধিকারপ্রাপ্ত ও অধিকারহীন। অধিকারপ্রাপ্ত সম্প্রদায় ছিল যাজক ও অভিজাত সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা ৪ ভাগ ছিল এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর অধিকারহীন সম্প্রদায় ছিল যাজক ও অভিজাত শ্রেণি ছাড়া সমাজের অন্যান্য শ্রেণি ও পেশার মানুষ। এদের সংখ্যা ছিল শতকরা ৯৬ ভাগ। এ শ্রেণির মানুষের মধ্যে একশ্রেণি ছিল বুর্জোয়া যেমন— চিকিৎসক, চাকরিজীবী, শিক্ষক, আইনজীবী, বড় বড় শিল্পের মালিক। এ বুর্জোয়া শ্রেণির হাত ধরেই ফ্রান্সের সাধারণ জনগণ পুরাতন সমাজব্যবস্থা ভেঙে নতুন সমাজ গঠনে তৎপর হয়। ফ্রান্সের সমাজব্যবস্থায় যাজকরা ছিল প্রথম স্তরের আর অভিজাতরা ছিল দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত। আর সকল সম্প্রদায় ছিল তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। প্রথম স্তরের লোকজন অর্থাৎ যাজক সম্প্রদায় সামাজিক, অর্থনৈতিকসহ সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করত। তারা তাদের সম্পদের কোনো কর প্রদান করত না। দেশের মোট জমির ২০ ভাগের মালিকানা ছিল যাজকরা। ফ্রান্সের মোট জনসংখ্যার ৯৬ ভাগ ছিল তৃতীয় সম্প্রদায়। এই তৃতীয় সম্প্রদায়কে বাধ্যতামূলক সকল প্রকার কর প্রদান করতে হতো। তৃতীয় সম্প্রদায়ের ধন-সম্পদ তেমন না থাকলেও ধনীদের বিরুদ্ধে তারা ছিল একমত। মূলত ফরাসি বিপ্লর ছিল বুর্জোয়া বিপ্লব। ফরাসি - বিপ্লবে সমাজে যে নতুন ফসল ফলে তা বুর্জোয়া শ্রেণিই গড়ে তোলে। কেননা, ফ্রান্সের সাধারণ জনগণও বুঝতে পারে সামাজিক বৈষম্য রোধ করতে হলে বিপ্লবই একমাত্র পথ। আর এ বিপ্লব কেবলমাত্র বুর্জোয়া শ্রেণিদের মাধ্যমে করা সম্ভব। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ফরাসি বিপ্লবের সাধারণ জনগণ বুর্জোয়া শ্রেণির নেতৃত্বে তৎপর হয়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।