উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যপুস্তকের ফরাসি বিপ্লবের সাদৃশ্য রয়েছে। ফরাসি বিপ্লবে দার্শনিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও তাদের চিন্তাধারা ও লেখনী এর মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল। বিপ্লবের আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারাকে পেছনে ফেলে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তুলতে ফরাসি জনগণকে অনুপ্রাণিত করে আসছিল। ঐ মনীষীরা মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার পক্ষে যুক্তি তুলে ধরেন। তাদের লেখার মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের দুঃখ-কষ্টের কারণ বুঝতে পারে ও এ থেকে মুক্তির জন্য পুরাতন রাষ্ট্রব্যবস্থাকে ভেঙে ফেলার প্রেরণা লাভ করে। এ প্রসঙ্গে ইতিহাসবিদ লেফেল্ডার বলেন, ফরাসি দার্শনিকরা অভিজাতদের বিশেষ অধিকার, সামন্তপ্রথা, স্বৈরাচারী শাসন ইত্যাদির তীব্র সমালোচনার মাধ্যমে পুরাতনতন্ত্রের ভিত নাড়িয়ে দেন। বিশেষ করে রুশোর বৈপ্লবিক উক্তি, 'মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও সর্বত্রই সে শৃঙ্খলিত'- ফরাসি সমাজের তৃতীয় স্তরের দুর্দশাগ্রস্ত মানুষগুলোর চোখ খুলে দেয়। ফলে বুর্জোয়া শ্রেণির শুরু করা বৈপ্লবিক কর্মকাণ্ডে সমাজের সর্বনিম্ন স্তরের হতদরিদ্র শ্রেণিও অংশগ্রহণ করে। উদ্দীপকে বলা হয়েছে, অষ্টাদশ শতাব্দী শেষে ইউরোপে একটি বিপ্লব সংঘটিত হয়, যেখানে সমাজের একটি বিশেষ সম্প্রদায় লেখনীর মাধ্যমে দেশের জনগণকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার করে তোলে। উদ্দীপকের এ বক্তব্য উপরে আলোচিত ফরাসি বিপ্লবের কথাই স্মরণ করিয়ে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের বিপ্লবের সাথে ফরাসি বিপ্লবের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবের সাদৃশ্য রয়েছে? ব্য…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর