উদ্দীপকের সাথে ফরাসি বিপ্লবের কোন কারণের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে ফরাসি বিপ্লবের যে কারণের মিল পাওয়া যায় তা হলো শাসকের স্বৈরাচারী কর্মকাণ্ড। রাজা ষোড়শ লুই তার আত্মজীবনীতে উল্লেখ করেন, 'রাজারা হচ্ছেন সর্বময় প্রভু, প্রজাদের সব কিছুর ওপর কর্তৃত্ব করার সব প্রাকৃতিক অধিকার তার রয়েছে।' তার এমন মন্তব্যে প্রতীয়মান হয় যে তিনি অত্যন্ত স্বৈরাচারী মনোভাবাপন্ন শাসক ছিলেন। পূর্ববর্তী রাজাদের বিলাসিতার কারণে ফ্রান্সের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল। ক্ষমতায় আরোহণ করে ষোড়শ লুই রাজকোষ প্রায় শূন্য দেখতে পান। কিন্তু অর্থ সংকট নিরসনে তিনি তার মন্ত্রী টুর্গোর যুক্তিযুক্ত সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে সবচেয়ে বড় ভুলটি করেন। উপরন্তু অভিজাত সম্প্রদায়ের ক্রমবর্ধমান ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে না পারা এবং কর বিষয়ক প্রস্তাব নিবন্ধনে অভিজাত পার্লামেন্টের বিরোধিতার সম্মুখীন হওয়া ছিল তার জন্য অসম্মানজনক । এর পরেও ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এস্টেট জেনারেলের অধিবেশন নির্বিঘ্নে আয়োজন করতে পারলে বিপ্লব ঠেকানো সম্ভব হতো। কিন্তু অবিচক্ষণ রাজা এস্টেট জেনারেলের অধিবেশনে প্রটোকল বা রাজকীয় আদব-কায়দা প্রথা নিয়ে কড়াকড়ি আরোপ করলে থার্ড এস্টেটের নির্বাচিত প্রতিনিধিরা অপমানবোধ করেন। পরবর্তীতে নানা ঘটনার প্রেক্ষিতে রাজা থার্ড এস্টেট প্রতিনিধিদের অধিবেশনে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেন। এর ফলস্বরূপ তাদের টেনিস কোর্ট শপথ ও পরবর্তীতে অধিবেশন কক্ষের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে ফরাসী বিপ্লবের সূচনা হয় । উদ্দীপকে দেখা যায়, অবিভক্ত পাকিস্তানের স্বৈরাচারী সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই বিরোধী দলীয় মত দমনের উদ্যোগ নেন। তিনি প্রকৃত গণতন্ত্রকে হত্যা ও রাজনীতিবিদদের গ্রেফতার করেন। অতঃপর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটে। এসব ঘটনাই ফ্রান্সে রাজা ষোড়শ লুইয়ের স্বেচ্ছাচারিতা ও তার পতনের কথা মনে করিয়ে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে ফরাসি বিপ্লবের অন্যতম কারণ শাসকের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের মিল আছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে ফরাসি বিপ্লবের কোন কারণের মিল পাওয়া যায়? ব্যাখ্যা …
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর