উদ্দীপকের রাষ্ট্রনায়কের সাথে ফ্রান্সের কোন রাষ্ট্রনায়কের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাষ্ট্রনায়কের সাথে ফ্রান্সের রাষ্ট্রনায়ক নেপোলিয়নের কর্মকান্ডের সাদৃশ্য পাওয়া যায় । ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি— স্বাধীনতা, সাম্য ও মৈত্রা। নেপোলিয়ন ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি'। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে, সেখানেই 'পুরাতনতন্ত্রের' পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্তপ্রধাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূলভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়। কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। 'কোড নেপোলিয়ন'-এর মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত হয়। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছিল, সেখানেই ইউরোপের মানুষ তাকে মুক্তিদাতা' বলে অভিনন্দন জানিয়েছিল। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে, তিনি যা কিছু করছেন, তার উদ্দেশ্য হলো—ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলোর ওপর অধিক কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেন। বলাবাহুল্য, ফ্রান্সের মানুষের ভালো করতে গিয়ে তাকে ইউরোপে শোষণের নীতি গ্রহণ করতে হয়। তিনি ফ্রান্সের মানুষকে সামा ও মৈত্রী দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা দেননি। উদ্দীপকের 'ক' রাজ্যের রাজার ক্ষেত্রেও এ বিষয়টি লক্ষণীয়। কারণ রাজা বিভিন্ন সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করলেও কিছু ভুল পদক্ষেপের কারণে তিনি ব্যর্থ হন। যা নেপোলিয়ন বোনাপার্টের সাথে হুবহু মিলে যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাষ্ট্রনায়কের সাথে ফ্রান্সের কোন রাষ্ট্রনায়কের সাদৃশ্য …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর