শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রাজা হাম্বুরাবির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজার মিল রয়েছে? ব্যাখ্যা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত রাজা হাম্বুরাব্বির কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট-এর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। ফ্রান্সের কনসাল হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো তার আইন সংস্কার। এর আগে ফ্রান্সে কোনো সুসংবদ্ধ আইন প্রচলিত ছিল না। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয়। পাশাপাশি বুরবোঁ শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। নেপোলিয়ন এসব আইনকে সমন্বিত করে সংকলন করার জন্য বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। ঐ বিশেষজ্ঞরা ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে আইনের মূল সূত্রগুলো লিপিবদ্ধ করেন। নেপোলিয়নের এ আইন সংকলনই নেপোলিয়নের আইনবিধি বা 'কোড নেপোলিয়ন' নামে খ্যাত। উদ্দীপকের রাজা হাম্বুরাব্বির ক্ষেত্রেও তেমনটি লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, প্রাচীন মেসোপটেমিয়ার (আধুনিক ইরাক অঞ্চল) রাজা হাম্বুরাব্বির শাসনামলে বেশকিছু অঞ্চলের আইন সংকলন করা হয়, যা একত্রে 'কোড অব হাম্বুরাব্বি' নামে পরিচিত। এই বিধিমালার ভিত্তিতে রাজা শাসনকাজ চালাতেন। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টও প্রাচীন মেসোপটেমিয়ার এ রাজার মতো আইন সংকলন করেছিলেন। সুতরাং বলা যায়, রাজা হাম্বুরাব্বির কর্মকান্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের কর্মকান্ড সাদৃশ্যপূর্ণ ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রাজা হাম্বুরাবির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন রাজার…

উদ্দীপক

প্রাচীন মেসোপটেমিয়ার একজন রাজা ছিলেন। তিনি বেশকিছু অঞ্চলের আইনের সমন্বয়ে আইন সংকলন করেন, যা কোড অব হাম্বুরাবি নামে পরিচিত। তার এ আইনের মাধ্যমে তিনি শাসন পরিচালনা করতেন। তার আইনের প্রয়োগ সমাজে অনেক পরিবর্তন এনেছিল। তার এ আইন সংকলন তাকে পৃথিবীর ইতিহাসে অমরত্ব দান করেছে ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'The Spirt of Laws গ্রন্থের রচয়িতা চার্লস মন্তেস্কু।

উত্তর

ফ্রান্সের রাজা যাজক ও অভিজাত সম্প্রদায়ের প্ররোচনায় তৃতীয় সম্প্রদায়কে দমন করার জন্য জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। তৃতীয় সম্প্রদায় অধিবেশনে এসে দেখে সভাগৃহ বন্ধ ও ফটকে সৈন্য মোতায়েন করা আছে। তখন তৃতীয় সম্প্রদায় বাধ্য হয়ে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়। তারা শপথ নেয় যতদিন তারা ফ্রান্সের জন্য শাসনতন্ত্র রচনা করতে না পারবে এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবে, ততদিন পর্যন্ত সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এ ঐতিহাসিক ঘটনাকে টেনিস কোর্টের শপথ বলে অভিহিত করা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রাজা হাম্বুরাব্বির কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট-এর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। ফ্রান্সের কনসাল হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো তার আইন সংস্কার। এর আগে ফ্রান্সে কোনো সুসংবদ্ধ আইন প্রচলিত ছিল না। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে বহু আইন প্রণীত হয়। পাশাপাশি বুরবোঁ শাসনামলের অসংখ্য আইন তখনও চালু ছিল। নেপোলিয়ন এসব আইনকে সমন্বিত করে সংকলন করার জন্য বিশিষ্ট আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। ঐ বিশেষজ্ঞরা ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে আইনের মূল সূত্রগুলো লিপিবদ্ধ করেন। নেপোলিয়নের এ আইন সংকলনই নেপোলিয়নের আইনবিধি বা 'কোড নেপোলিয়ন' নামে খ্যাত। উদ্দীপকের রাজা হাম্বুরাব্বির ক্ষেত্রেও তেমনটি লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, প্রাচীন মেসোপটেমিয়ার (আধুনিক ইরাক অঞ্চল) রাজা হাম্বুরাব্বির শাসনামলে বেশকিছু অঞ্চলের আইন সংকলন করা হয়, যা একত্রে 'কোড অব হাম্বুরাব্বি' নামে পরিচিত। এই বিধিমালার ভিত্তিতে রাজা শাসনকাজ চালাতেন। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টও প্রাচীন মেসোপটেমিয়ার এ রাজার মতো আইন সংকলন করেছিলেন। সুতরাং বলা যায়, রাজা হাম্বুরাব্বির কর্মকান্ডের সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের কর্মকান্ড সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উক্ত কর্মকাণ্ড অর্থাৎ আইনবিধি বিশ্বের ইতিহাসে উক্ত সম্রাট অর্থাৎ সম্রাট নেপোলিয়নকে বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে। —উক্তিটি যথার্থ। ফ্রান্সের কনসুলেটর হিসেবে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো তার আইন সংস্কার। ইতিপূর্বে ফ্রান্সে কোনো সুসংবদ্ধ আইন প্রচলিত ছিল না। যে চাশতটি বিভিন্ন রকমের আইন প্রচলিত ছিল তাতে যথেষ্ট বৈষম্য ছিল। নেপোলিয়ন অনেক কষ্ট স্বীকার করে প্রাচীনকাল থেকে ফ্রান্সে প্রচলিত সমস্ত আইন সংগ্রহ করে এগুলোর সংস্কার সাধন করেন। পাঁচ জন বিচক্ষণ আইনবিদের সমন্বয়ে ও তার তত্ত্বাবধানে একটি আইন কমিশন গঠন করে 'আইন বিধি প্রণয়ন করেন, যাকে Code Napoleon বলা হয়। এতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে মানুষের সমতা, কৃষকদের ভূমি মালিকানা স্বত্ব প্রভৃতি বিপ্লবের আদর্শ স্বীকৃতি লাভ করে। ভ্রাম্যমাণ আদালত ও ভ্রাম্যমাণ বিচারক ব্যবস্থা সৃষ্টি তার অন্যতম একটি কীর্তি। জুরি প্রথা পূর্বের মতো বহাল রাখা হয়। তার প্রবর্তিত দেওয়ানি আইন ও কার্যবিধি, ফৌজদারি আইন ও কার্যবিধি এবং বাণিজ্য আইন ছিল জটিলতামুক্ত ও সুবিন্যস্ত। রোমান আইনের মূল আদর্শের ওপর ভিত্তি করে এগুলো রচিত বলে ইউরোপের অন্যান্য দেশেও তা গৃহীত হয়। তিনি নিজেই এ আইনবিধির গুরুত্ব সম্পর্কে বলেছেন, “চল্লিশটি যুদ্ধে জয়লাভ করা আমার সত্যিকারের গৌরব নয়, যা কখনো মুছে ফেলা যাবে না এবং যা চিরস্থায়ী হবে তা হলো আইনবিধি।"
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।