'?' চিহ্ন দ্বারা কোন শাসককে নির্দেশ করা হয়েছে? উক্ত শাসক তার A নীতিগুলোর জন্য পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছেন'- ব্যাখ্যা কর।
উত্তর: '?' চিহ্ন দ্বারা নেপোলিয়ন বোনাপার্টকে বোঝানো হচ্ছে। উক্ত শাসক 'A [গণিত] নীতিগুলোর জন্য পৃথিবীতে অমর হয়ে আছেন, ব্যাখ্যা করা হলোঃ ইতালির কর্সিকা দ্বীপে আজাক্সিও নামক স্থানে ১৭৬৯ সালের ১৫ আগস্ট তিনি তিনি জন্মগ্রহণ করেন। কর্সিকা দ্বীপটি ১৭৬৯ সালে ইতালি ফ্রান্সের নিকট বিক্রি করে দেয়। ১৬ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ফরাসি দেশে আধুনিক চরিত্র দানে তিনি বিভিন্ন সংস্কার করেন। যেমনঃ ▪ অর্থনৈতিক সংস্কারঃ ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ছিল সামন্ততান্ত্রিক। ফ্রান্স ছিল আর্থিক অভাবগ্রস্থ। তাই সামন্ততন্ত্র বিলুপ্ত করেন। ▪ কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠাঃ ১৮০০ সালে নেপোনিয়ন Bank of France প্রতিষ্ঠা করেন। সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে আধুনিক অর্থ ব্যবস্থার সূচনা করে। ▪ আইন সংস্কারঃ নেপোলিয়ন নিজেই বলেছেন, “আমার যে কাজটি চিরস্থায়ী হবে তা হলো আইন সংহিতা”, তিনি আইনসভাকে ঢেলে সাজান। প্রবর্তন করেন 'কোড অব নেপোলিয়ন'। ▪ শিক্ষা সংস্কারঃ নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ফরাসি জাতিকে শিক্ষিত করার গুরুত্ব উপলব্ধি করেন। প্রতিষ্ঠা করেন “University of France.”
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
'?' চিহ্ন দ্বারা কোন শাসককে নির্দেশ করা হয়েছে? উক্ত শাসক তার A নীতি…
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর