উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের নেপোলিয়ন-এর কোন ধরনের সংস্কারের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে আমার পাঠ্যবইয়ের নেপোলিয়নের আইনবিধি রচনা ও বিভিন্ন জনকল্যাণমূলক সংস্কারের মিল পাওয়া যায়। ফ্রান্সের ক্ষমতা গ্রহণের পর নেপোলিয়ন বোনাপার্ট প্রথমেই বিভিন্ন সংস্কারমূলক কাজে হাত দেন। এক্ষেত্রে তিনি দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দেন। তার সংস্কারের মূল লক্ষ্য ছিল সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। শক্তিশালী কেন্দ্রীয় শাসনে বিশ্বাসী নেপোলিয়ন দক্ষ লোকদের নিয়োগ দিয়ে একটি শক্তিশালী কেন্দ্রীয় কাউন্সিল গঠন করেন। এরপর প্রদেশগুলোর ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ সুদৃঢ় করার পদক্ষেপ গ্রহণ করেন। ষোড়শ লুইয়ের সময় থেকে চলে আসা ফ্রান্সের ভঙ্গুর অর্থব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার জন্য নেপোলিয়ন অর্থ দপ্তরকে দুইভাগে ভাগ করেন। এরপর ১৮০০ সালে প্রতিষ্ঠা করেন ব্যাংক অব ফ্রান্স। তার গৃহীত আর্থিক সংস্কার ফ্রান্সের অর্থনীতিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। এছাড়া রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল নাগরিক তৈরি করার উদ্দেশ্যে তিনি শিক্ষানীতিতেও ব্যাপক সংস্কার সাধন করেন। নেপোলিয়ন সমাজে ব্যক্তির অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে জন্ম ও বংশ মর্যাদার পরিবর্তে ব্যক্তিগত যোগ্যতাকে মানদণ্ড হিসেবে স্থির করেন। এভাবে নানাবিধ জনকল্যাণমূলক সংস্কার সাধন করে নেপোলিয়ন ফ্রান্সের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। নেপোলিয়নের সংস্কারসমূহের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছে তার আইনবিধি বা 'Code of Napoleon [গণিত] । এ সংকলনে মোট ২২৮৭টি ধারা ছিল। উদ্দীপকের আলোচনায় দেখা যায়, সম্রাট আকবর বিভিন্ন নীতি প্রণয়ন ও জনকল্যাণমূলক সংস্কার করে প্রসিদ্ধ হয়েছিলেন, যা মূলত উপরে আলোচিত নেপোলিয়নের সংস্কার ও আইন প্রণয়নের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সাথে নেপোলিয়নের আইন প্রণয়ন ও জনকল্যাণমূলক সংস্কারের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের নেপোলিয়ন-এর কোন ধরনের সংস্কারের …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর