উক্ত সংস্কার কাজের সফলতা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
উত্তর: উক্ত নৃপতি তথা নেপোলিয়ন বোনাপার্ট সংস্কার কাজে সফল হয়েছিলেন বলে আমি মনে করি। নেপোলিয়ন ১৮০৪ সালে ফ্রান্সে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ফ্রান্সের প্রাচীন ঘুণেধরা সমাজকে নতুন রূপদান করার জন্য সংস্কার কাজে হাত । দেন। ফলে অল্প সময়ের মধ্যে ফ্রান্সের দৈনন্দিন জীবনে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে।. নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, অর্থনীতি, আইন, বিচার, শিক্ষা, ধর্ম প্রভৃতি সংস্কার করে ফ্রান্সের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কার কাজের মধ্য দিয়ে তিনি সমাজকে সংগঠিত করেছিলেন। তিনি তার অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কৃষকদের যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, তেমনি বুর্জোয়া শ্রেণিকে কাঙ্ক্ষিত সামাজিক সমতা দিয়েছিলেন। এ কারণে তার সংস্কার ফ্রান্সে স্থায়িত্ব পেয়েছিল। সংস্কারক হিসেবে নেপোলিয়ন ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছিলেন। শাসন সংস্কারের মধ্য দিয়ে তিনি ফ্রান্সকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন নেপোলিয়ন বোনাপার্টকে তার আইনবিধির জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। এছাড়া তিনি তার বিখ্যাত আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। যোগ্যতা অনুযায়ী তিনি সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ক্ষেত্রে তিনি জাতি-ধর্ম বিবেচনা করেননি। তিনি ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও শিক্ষা সংস্কার এবং বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে ফ্রান্সকে তৎকালীন বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন । আলোচনা শেষে তাই বলা যায়, অভ্যন্তরীণ ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্ট যে সংস্কার ও উন্নতি সাধন করেছিলেন, তার জন্যই বিশ্বের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্কার কাজের সফলতা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর