উক্ত ব্যক্তিদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছে'- উক্তিটির সত্যতা যাচাই কর !
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত ব্যক্তিগণ অর্থাৎ বুদ্ধিজীবী বা দার্শনিকগণই ফরাসি বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালানোর ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করেছিলেন। কারণ, পৃথিবীর ইতিহাসে এ প্রথম সফল সংঘটিত প্রজাতান্ত্রিক বিপ্লবটির নেতৃত্ব যদিও ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি গ্রহণ করেছিল, তথাপিও বিপ্লব-পূর্ব ফ্রান্সের তৎকালীন আর্থসামাজিক, রাজনৈতিক, বিচারিক তথা সামগ্রিক ব্যবস্থার ঘুণেধরা একটি অচল ও ভঙ্গুর ফ্রান্সকে প্রথমবারের মতো ফরাসি দার্শনিকরা তাদের লেখনীতে তুলে ধরেন সফলভাবে। তাদের উদ্দেশ্যই ছিল প্রচলিত ফ্রান্স সম্পর্কে মানুষের চিন্তাচেতনা ও ভাব জগতে নতুন ভাবধারার সৃষ্টি করা। "I am the state."- এমন মানসিকতা বহন করা স্বেচ্ছাচারী ফরাসি শাসকদের যাবতীয় অন্যায়, অবিচার, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নীতিগত অধিকার সম্পর্কে জনগণকে সচেতন ও অবহিত করাই ছিল দার্শনিকদের মূল্যবান লেখনীর উদ্দেশ্য। এর মধ্যে মন্টেস্কুর 'The Spirit of Laws, রুশোর 'Social Contract [গণিত] , ভলতেয়ারের 'Elements of Essays on Universal History [গণিত] প্রভৃতি দার্শনিক মনোজাগতিক চেতনার উল্লেখযোগ্য। দার্শনিকগণের এসব লেখনী বিপ্লবীদের মনোভাবে অগ্নিস্ফুলিঙ্গের মতো ভূমিকা রেখেছিল, যার অনিবার্য পরিণতি ছিল ১৭৮৯ সালের সফল বুর্জোয়া বিপ্লব । সুতরাং বুদ্ধিজীবী বা দার্শনিকরাই যে ফরাসি বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তিদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে অপরিহার্য করে তুলেছে'- উক্তি…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর