উক্ত বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব কী ছিল— বিশ্লেষণ কর।
উত্তর: ফরাসি বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব ছিল সুদূরপ্রসারী। ফরাসি বিপ্লব ইউরোপসহ গোটা বিশ্বকে প্রভাবিত করে। এ বিপ্লবের প্রভাব নেপোলিয়নের শাসনামল এবং পরবর্তী সময়েও ইউরোপের রাজনৈতিক ইতিহাসে পরিলক্ষিত হয়। ফরাসি বিপ্লবের ফলাফল ইউরোপের বিভিন্ন দেশসমূহের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হলে শাসকগোষ্ঠী শঙ্কিত হয়ে ওঠে। ইংল্যান্ডের হুইগদল এটিকে তাদের ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের সাথে তুলনা করে। ইংল্যান্ডে শাসনতান্ত্রিক সংস্কারের দাবিতে ফ্রেন্ডস অব দি পিপল, ) রিভ্যুলিউশন সোসাইটি, লন্ডন করেসপন্ডিং সোসাইটি প্রভৃতি সমিতি গড়ে ওঠে। বেলজিয়াম ও জার্মানিতেও বিপ্লবের প্রসার ঘটলেও ইংল্যান্ড শঙ্কিত হয়। ১৭৯২ সালে ফ্রান্সের বিপ্লবী সরকার ঘোষণা করে, যে সমস্ত জাতি স্বাধীনতার জন্য বিদ্রোহ করবে ফ্রান্স তাদের সাহায্য করবে। এ ঘোষণার পর ইংল্যান্ডের পীটের মন্ত্রিসভা উদারনীতি পরিত্যাগ করে দমননীতি প্রয়োগ করে। পীটের এইসব প্রতিক্রিয়াশীল কর্মকাণ্ড জনগণের স্বাধীনতা বিপন্ন করলেও বিপ্লবের আশঙ্কা অতিরিক্তভাবে প্রচার করার ফলে সমগ্র দেশ বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয়। ইউরোপের অপরাপর রাষ্ট্রসমূহের জনগণের মধ্যে ফরাসি বিপ্লব প্রবল অভিঘাত সৃষ্টি করে। এর ফলে এসব দেশে রাজতন্ত্র দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে নেপোলিয়ন বিপ্লবের আদর্শকে ধারণ করে একে একে ইউরোপীয় রাষ্ট্রগুলো দখল করে সেখানকার শাসনব্যবস্থা পুনর্গঠন করেন। ফরাসি বিপ্লবের ফলে জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক ধ্যান-ধারণা বিকশিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব কী ছিল— বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর