শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বিশিষ্টজনদের ভূমিকার সাথে ফরাসি বিপ্লবের কাদের মিল আছে? ব্যাখ্যা করো।

উত্তর: ফরাসি সমাজে বিপ্লবের বেশ আগে থেকেই জ্ঞানদীপ্ত দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ার জন্য মানুষকে উজ্জীবিত করতে থাকে। তাদের চিন্তাধারা ফ্রান্সের সমাজে ব্যাপক প্রভাব ফেলে। তারাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে, ফরাসি রাষ্ট্রব্যবস্থা গড়ার যুক্তি তুলে ধরেন। দার্শনিক ভলতেয়ার ফরাসি বিপ্লবের প্রাক্কালে গির্জাবিরোধী রচনা লিখে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তা ফরাসি বিপ্লবী যুগে বেশ বড় ধরনের অবদান রেখেছিল। মূলত দার্শনিক হলেও মন্টেস্কুর সংবিধান এবং রাজনীতি বিষয়ক রচনাবলি সে যুগে পাঠকদের ভীষণভাবে উজ্জীবিত করেছিল। লেখনির দ্বারা মন্টেস্কু ফ্রান্সের জনসাধারণের একটি অংশকে রাজনীতি ও সমাজ সচেতন মানবগোষ্ঠীরূপে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। এজন্য ১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব পরবর্তী সংবিধানে তার ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ব্যবহারিক প্রয়োগ করা হয়। দার্শনিক রুশোকেই মনে করা হয় ফরাসি বিপ্লবের মূল কারিগর। তিনি তার লেখনির মাধ্যমে ফরাসিদের মনে বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হন । রুশো একদিকে রাজার Diving Right Theory কে চ্যালেঞ্জ করেন, অপরদিকে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা যোগান। রুশো তার সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে যে ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেন তা ফরাসি জনগণকে এক বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের বিশিষ্টজনদের ভূমিকার সাথে ফরাসি বিপ্লবের কাদের মিল আছে? ব…

উদ্দীপক

বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্টিতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. এনামুল হক, অধ্যাপক মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ প্রমুখ বিশিষ্টজনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তারা আন্দোলনে সরাসরি জড়িত ছিলেন না। তবুও ভাষা আন্দোলনের মনস্তাত্বিক পটভূমি সৃষ্টিতে তাদের অবদান অস্বীকার করা যায় না।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।

উত্তর

বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ কর্তৃক গৃহীত পদক্ষেপ মানবাধিকার ঘোষণা হিসেবে বিবেচিত। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সার্বজনীন মানবাধিকার ঘোষণার পর জাতিসংঘ ৮০টির বেশি দেশের সাথে মানবাধিকার সংক্রান্ত চুক্তি সম্পাদনে সমর্থ হয়েছে। এছাড়া বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে আফ্রিকার বর্ণবাদ নির্মূল করেছে এবং প্যালেস্টাইনিদের স্বাধীন আবাসভূমির দাবি প্রতিজ্ঞায় জাতিসংঘ সহযোগিতা করেছে ।

উত্তর

ফরাসি সমাজে বিপ্লবের বেশ আগে থেকেই জ্ঞানদীপ্ত দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ার জন্য মানুষকে উজ্জীবিত করতে থাকে। তাদের চিন্তাধারা ফ্রান্সের সমাজে ব্যাপক প্রভাব ফেলে। তারাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে, ফরাসি রাষ্ট্রব্যবস্থা গড়ার যুক্তি তুলে ধরেন। দার্শনিক ভলতেয়ার ফরাসি বিপ্লবের প্রাক্কালে গির্জাবিরোধী রচনা লিখে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তা ফরাসি বিপ্লবী যুগে বেশ বড় ধরনের অবদান রেখেছিল। মূলত দার্শনিক হলেও মন্টেস্কুর সংবিধান এবং রাজনীতি বিষয়ক রচনাবলি সে যুগে পাঠকদের ভীষণভাবে উজ্জীবিত করেছিল। লেখনির দ্বারা মন্টেস্কু ফ্রান্সের জনসাধারণের একটি অংশকে রাজনীতি ও সমাজ সচেতন মানবগোষ্ঠীরূপে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। এজন্য ১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব পরবর্তী সংবিধানে তার ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির ব্যবহারিক প্রয়োগ করা হয়। দার্শনিক রুশোকেই মনে করা হয় ফরাসি বিপ্লবের মূল কারিগর। তিনি তার লেখনির মাধ্যমে ফরাসিদের মনে বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত করতে সক্ষম হন । রুশো একদিকে রাজার Diving Right Theory কে চ্যালেঞ্জ করেন, অপরদিকে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার প্রেরণা যোগান। রুশো তার সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে যে ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেন তা ফরাসি জনগণকে এক বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করে।

উত্তর

দার্শনিকদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেনি; বরং অর্থনৈতিক কারণই ফরাসি বিপ্লবের জন্য দায়ী ছিল। ফরাসি বিপ্লব হঠাৎ করে সংঘটিত হয়নি বরং অনেকগুলো কারণের সমষ্টিমাত্র। দীর্ঘ দিনের জমে থাকা রাজনৈতিক অনিয়ম, সামাজিক অনাচার, বৈষম্যমূলক অর্থনীতি, দার্শনিকদের প্রভাব ও অন্যান্য নানাবিধ কারণের একত্র সমাবেশের ফলেই এই মহাবিপ্লবের সূত্রপাত হয়েছিল। তবে মূলত ফ্রান্সের অর্থনৈতিক দুরবস্থার কারণেই ফরাসি বিপ্লব সংঘটিত হয় । তৎকালীন ফ্রান্সের কর নির্ধারণ পদ্ধতি ছিল খুবই শোচনীয়। বিপ্লব প্ৰাক- সময়ে ফ্রান্সের কর নির্ধারণ পদ্ধতি ছিল অন্যায়, বিরক্তিকর ও পক্ষপাতদুষ্ট। সেখানে ধনী সম্প্রদায় কর দেয়া থেকে অব্যাহতি পেলেও দরিদ্র কৃষকদের ওপর সকল করের বোঝা চাপিয়ে দেয়া হয়। ফলে দরিদ্র কৃষকদের মনে ক্ষোভ দানা বাধে। এ সমস্ত বৈষম্যমূলক নীতির ফলে কৃষকদের মেরুদণ্ড ভেঙে পড়ে । ফলে এটি বিপ্লবের অন্যতম প্রধান কারণে পরিণত হয় । ফ্রান্সের অর্থনৈতিক বৈষম্যই ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। দেশের মোট সম্পদের অর্ধেকই ভোগ করত অভিজাত শ্রেণি। তাছাড়া তাদের করও দিতে হতো না। সকল করের বোঝা চাপানো হয় তৃতীয় শ্রেণির ওপর। পাশাপাশি রাজপরিবারের বিলাসী জীবনযাপন ফ্রান্সে চরম অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। পঞ্চদশ লুই ও ষোড়শ লুইয়ের আমলে চরম দুর্দশা হাজির হয় । ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। এসব কারণে ফ্রান্স দ্রুত বিপ্লবের পথে অগ্রসর হয়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।