তুমি কি মনে করো কেবল বিশিষ্টজনদের ভূমিকাই উক্ত আন্দোলনকে বিপ্লবাত্মক করেনি, অর্থনৈতিক কারণও মুখ্য ছিল? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দার্শনিকদের ভূমিকাই ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেনি; বরং অর্থনৈতিক কারণই ফরাসি বিপ্লবের জন্য দায়ী ছিল। ফরাসি বিপ্লব হঠাৎ করে সংঘটিত হয়নি বরং অনেকগুলো কারণের সমষ্টিমাত্র। দীর্ঘ দিনের জমে থাকা রাজনৈতিক অনিয়ম, সামাজিক অনাচার, বৈষম্যমূলক অর্থনীতি, দার্শনিকদের প্রভাব ও অন্যান্য নানাবিধ কারণের একত্র সমাবেশের ফলেই এই মহাবিপ্লবের সূত্রপাত হয়েছিল। তবে মূলত ফ্রান্সের অর্থনৈতিক দুরবস্থার কারণেই ফরাসি বিপ্লব সংঘটিত হয় । তৎকালীন ফ্রান্সের কর নির্ধারণ পদ্ধতি ছিল খুবই শোচনীয়। বিপ্লব প্ৰাক- সময়ে ফ্রান্সের কর নির্ধারণ পদ্ধতি ছিল অন্যায়, বিরক্তিকর ও পক্ষপাতদুষ্ট। সেখানে ধনী সম্প্রদায় কর দেয়া থেকে অব্যাহতি পেলেও দরিদ্র কৃষকদের ওপর সকল করের বোঝা চাপিয়ে দেয়া হয়। ফলে দরিদ্র কৃষকদের মনে ক্ষোভ দানা বাধে। এ সমস্ত বৈষম্যমূলক নীতির ফলে কৃষকদের মেরুদণ্ড ভেঙে পড়ে । ফলে এটি বিপ্লবের অন্যতম প্রধান কারণে পরিণত হয় । ফ্রান্সের অর্থনৈতিক বৈষম্যই ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। দেশের মোট সম্পদের অর্ধেকই ভোগ করত অভিজাত শ্রেণি। তাছাড়া তাদের করও দিতে হতো না। সকল করের বোঝা চাপানো হয় তৃতীয় শ্রেণির ওপর। পাশাপাশি রাজপরিবারের বিলাসী জীবনযাপন ফ্রান্সে চরম অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। পঞ্চদশ লুই ও ষোড়শ লুইয়ের আমলে চরম দুর্দশা হাজির হয় । ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। এসব কারণে ফ্রান্স দ্রুত বিপ্লবের পথে অগ্রসর হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো কেবল বিশিষ্টজনদের ভূমিকাই উক্ত আন্দোলনকে বিপ্লবাত্ম…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর