উদ্দীপকের বিপ্লবের সঙ্গে পাঠ্যবইয়ের কোন বিপ্লবের মিল রয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে । ফরাসি বিপ্লব ছিল মূলত ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজব্যবস্থার চূড়ান্ত পরিণতি। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ ও দখলের মধ্য দিয়ে জনগণের বিপ্লবী অভ্যুত্থান জয়যুক্ত হয় এবং আজও এদিনটি বিশ্বব্যাপী বিপ্লবের দিন হিসেবে পালিত হচ্ছে। ফরাসি বিপ্লবকে বলা হয় আধুনিক ইউরোপের ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনা । -এ বিপ্লবের ফলে ফরাসি সামন্ততান্ত্রিক সমাজ ও রাষ্ট্রীয়ব্যবস্থার অবসান ঘটে। বিশেষ অধিকার প্রাপ্ত ও অব্যাহতি প্রাপ্ত সম্প্রদায়গুলোর বিশেষ অধিকার ও অব্যাহতি লোপ করে সামাজিক বৈষম্যের অবসান ও সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করা হয়। সামন্তপ্রথা বিলোপের ফলে কৃষকরা ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ লাভ করে। শোষণ ও বৈষম্যমূলক কর অবসানের ফলে জনজীবনে শান্তি ফিরে আসে। রাজনৈতিক সংগঠন জিরোন্ডিস্ট, জ্যাকোবিন ও বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি ফরাসি বিপ্লবেরই ফল। ফরাসি বিপ্লবের ফলে যুক্তিবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সাম্য, শোষণমুক্ত সমাজ, নাগরিক অধিকার ইত্যাদি ধারণা গোটা ইউরোপ ব্যাপী ছড়িয়ে পড়ে । সুতরাং বলা যায়, উদ্দীপকে ফরাসি বিপ্লবের কথাই বলা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিপ্লবের সঙ্গে পাঠ্যবইয়ের কোন বিপ্লবের মিল রয়েছে ব্যাখ্…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর