শেয়ারFacebookWhatsApp

উক্ত বিপ্লবের ফলাফল কী ছিল? মূল্যায়ন করো।

উত্তর: উক্ত বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ বিপ্লব দানবীয় ঝাঁটার মতো ফ্রান্সের পুরাতন জরাজীর্ণ ব্যবস্থাকে ঝেঁটিয়ে বিদায় করে দেয় এবং নতুন সমাজব্যবস্তার ভিত্তি স্থাপন করে। 1. সামন্ত প্রথার লোপ : ফ্রান্সে মধ্যযুগ থেকে সামন্ততান্ত্রিক এবং অভিজাত সমাজব্যবস্থা প্রচলিত ছিল। এজন্যই তাদের বংশধররা সামন্ত কর, জমিদারি, সরকারি চাকরি ইত্যাদি অধিকার ভোগ করত। এ অধিকার সমাজে অসাম্যের সৃষ্টি করে। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব এ অসাম্যের ধ্বংস করে এবং ১৭৮৯ সালের ১৩ আগস্ট ফরাসি বিধানসভা সকল প্রকার সামন্ত কর ও সামন্ত স্বত্ববিলোপ সাধন করে। এভাবে ফ্রান্সে বৈষম্যমূলক সমাজব্যবস্থার পরিবর্তে সামাজিক সাম্য স্থাপিত হয়, যা ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। 2. স্বাধীন কৃষক শ্রেণির উদ্ভব : সামন্তপ্রথা বিলোপের ফলে ফ্রান্সে স্বাধীন কৃষকগণ সামন্তদের বাজেয়াপ্ত ভূমি ক্রয় করে ধনী হয়। তারা ভূমিদাস শ্রেণি হতে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ পায়। এদের ওপর ধর্ম কর ও সামন্ত কর রদ হলে স্বস্তির নিশ্বাস ফেলে। ধনী ও সচ্ছল কৃষকেরা সরকারের কাছ থেকে জমি কিস্তিতে ক্রয় করে নতুন ধরনের বুর্জোয়া মালিকে পরিণত হয় । 3.সাকুলেৎ শ্রেণি উপেক্ষিত : শহরের সর্বহারা দিনমজুরদের সাকুলেৎ বলা হয়। ফরাসি বিপ্লবের ফলে এ দিনমজুরদের তেমন- কোনো স্থায়ী উপকার হয়নি। কিছুদিনের জন্য দুটি আইন তথা Law of Maximum এবং Law of Minimum দ্বারা কিছুদিনের জন্য তাদের উন্নতির চেষ্টা করা হলেও কিছুদিন পরে ওই আইনের রদ হয়। ৪. বুর্জোয়া শ্রেণির স্বার্থরক্ষা : ফরাসি বিপ্লব আসলে ছিল বুর্জোয়া বিপ্লব। ফরাসি বিপ্লবে সমাজে যে নতুন ফসল ফলে তা বুর্জোয়া শ্রেণিই ঘরে তোলে। পুঁজিবাদী বুর্জোয়া শ্রেণি আবার সে সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার স্থাপন করে। তারা সম্পত্তিহীন নাগরিকদের নিষ্ক্রিয় নাগরিকে পরিণত করে। জাতীয় সম্পত্তির ক্রয়-বিক্রয়, যুদ্ধের ঠিকাদারি ও ফটকাবাজিতে তাদের হাতে অনেক অর্থ আসে। ফ্রান্সের অর্থনীতি হঠাৎ ধনীদের হাতে চলে যায়। চাকরিজীবীদের তেমন কোনো, উন্নতি হয়নি। ১৭৮৯ থেকে ১৭৯৪ সাল পর্যন্ত কালোবাজারি ও মজুদদারদের ওপর সাঁকুলেং জনতা হামলা চালায়। এরপর সন্দেহের আইন প্রয়োগের জন্য সন্ত্রাসের আমলে বাড়ি বাড়ি তল্লাশি করায় এরা অনেকে ফ্রান্স ছেড়ে চলে যায়। কাজেই ফরাসি বিপ্লবের ফলে সকল শ্রেণির বুর্জোয়ারা লাভবান হয়নি ৫. আদর্শের প্রতি আস্থা লোপ : ফরাসি বিপ্লবের ফলে বংশানুক্রমিক ফরাসি রাজতন্ত্রের আদর্শের ভিত্তি চিরতরে বিনষ্ট হয়। মোটকথা, ফরাসি বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের আদর্শ জয় লাভ করে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত বিপ্লবের ফলাফল কী ছিল? মূল্যায়ন করো।

উদ্দীপক

ইতিহাস ক্লাসে জনৈক স্যার ফরাসি বিপ্লব-পূর্ব সামাজিক স্তরসমূহ সম্পর্কে শিক্ষার্থীদের একটি চার্ট তৈরি করতে বললে করিম নিচের চার্টটি উপস্থাপন করে:

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন রাজা ষোড়শ লুই।

উত্তর

ফরাসি বিপ্লবের পর বিপ্লববিরোধী মনোভাব, অভ্যন্তরীণ ও বৈদেশিক আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে জ্যাকোবিন দল যে সন্ত্রাস বা ভীতিকর অবস্থার সৃষ্টি করেছিল তাই ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বলে পরিচিত। জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবসপিয়ার। দ্রুত বিচার করে শিরশ্ছেদ ও অন্যান্য সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে ভীতির সঞ্চার করাই ছিল জ্যাকোবিন দলের প্রধান লক্ষ্য। তারা প্রচার করত, ত্রাসই হচ্ছে দ্রুত বলিষ্ঠ ন্যায়বিচারের পথ। সুতরাং ত্রাসই হচ্ছে সঠিক পথ।

উত্তর

ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সের সমাজ ছিল মধ্যযুগীয় ও সামন্ততান্ত্রিক। আর অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বিষহ। ফরাসি বিপ্লব কোনো একটি কারণে ঘটেনি। এর পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অনেক কারণ নিহিত ছিল। মূলত, পুরনো ফরাসি সমাজব্যবস্থার মধ্যেই এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল। পুরনো ফরাসি সমাজ তিনটি প্রধান শ্রেণিতে বিভক্ত ছিল। যাজক ও অভিজাতরা ছিল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় শ্রেণির অন্তর্ভুক্ত। কৃষক, বুর্জোয়া, বণিক, শিক্ষক, শ্রমিকসহ সমাজের অন্য সব গোষ্ঠী ছিল তৃতীয় শ্রেণিতে। যাজক ও অভিজাত শ্রেণি সমাজের সব সুযোগ-সুবিধা ভোগ করত। আর তৃতীয় শ্রেণি সবদিক দিয়ে শোষিত হতো । অভিজাতদের একটি অংশ সরকারকে কিছু কর দিলেও যাজক সম্প্রদায় এ কর দেওয়া থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। এছাড়া পুরনো ব্যবস্থায় ফ্রান্সের রাজতন্ত্র স্বৈরতান্ত্রিক রূপ ধারণ করে। রাজতন্ত্র ধর্মযাজক ও অভিজাত সম্প্রদায়কে হাতে রেখে দেশের সাধারণ জনগণকে নির্মমভাবে শোষণ করত। রাষ্ট্রে রাজার একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। বিশেষত চতুর্দশ লুই রাজতন্ত্রকে ফ্রান্সে সুসংগঠিত করতে সক্ষম হন। এতে দেশের প্রশাসন, আইন প্রণয়ন ও বিচারকাজে রাজার নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের ফলে ফ্রান্সের সাধারণ মানুষ গভীর অর্থনৈতিক সংকটে পড়ে। শহরগুলোতে কাজের সন্ধানে বেকারদের ভিড় বাড়তে থাকে। এসব কারণে ফ্রান্স একটি বড় ধরনের পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে উঠেছিল। এমন প্রেক্ষাপটে দার্শনিকদের লেখনী বিপ্লবের মঞ্চ প্রস্তুত করার কাজ অনেকখানি এগিয়ে নেয়।

উত্তর

উক্ত বিপ্লব অর্থাৎ ফরাসি বিপ্লবের ফলাফল ছিল সুদূরপ্রসারী। এ বিপ্লব দানবীয় ঝাঁটার মতো ফ্রান্সের পুরাতন জরাজীর্ণ ব্যবস্থাকে ঝেঁটিয়ে বিদায় করে দেয় এবং নতুন সমাজব্যবস্তার ভিত্তি স্থাপন করে। 1. সামন্ত প্রথার লোপ : ফ্রান্সে মধ্যযুগ থেকে সামন্ততান্ত্রিক এবং অভিজাত সমাজব্যবস্থা প্রচলিত ছিল। এজন্যই তাদের বংশধররা সামন্ত কর, জমিদারি, সরকারি চাকরি ইত্যাদি অধিকার ভোগ করত। এ অধিকার সমাজে অসাম্যের সৃষ্টি করে। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব এ অসাম্যের ধ্বংস করে এবং ১৭৮৯ সালের ১৩ আগস্ট ফরাসি বিধানসভা সকল প্রকার সামন্ত কর ও সামন্ত স্বত্ববিলোপ সাধন করে। এভাবে ফ্রান্সে বৈষম্যমূলক সমাজব্যবস্থার পরিবর্তে সামাজিক সাম্য স্থাপিত হয়, যা ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। 2. স্বাধীন কৃষক শ্রেণির উদ্ভব : সামন্তপ্রথা বিলোপের ফলে ফ্রান্সে স্বাধীন কৃষকগণ সামন্তদের বাজেয়াপ্ত ভূমি ক্রয় করে ধনী হয়। তারা ভূমিদাস শ্রেণি হতে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবিকা অর্জনের সুযোগ পায়। এদের ওপর ধর্ম কর ও সামন্ত কর রদ হলে স্বস্তির নিশ্বাস ফেলে। ধনী ও সচ্ছল কৃষকেরা সরকারের কাছ থেকে জমি কিস্তিতে ক্রয় করে নতুন ধরনের বুর্জোয়া মালিকে পরিণত হয় । 3.সাকুলেৎ শ্রেণি উপেক্ষিত : শহরের সর্বহারা দিনমজুরদের সাকুলেৎ বলা হয়। ফরাসি বিপ্লবের ফলে এ দিনমজুরদের তেমন- কোনো স্থায়ী উপকার হয়নি। কিছুদিনের জন্য দুটি আইন তথা Law of Maximum এবং Law of Minimum দ্বারা কিছুদিনের জন্য তাদের উন্নতির চেষ্টা করা হলেও কিছুদিন পরে ওই আইনের রদ হয়। ৪. বুর্জোয়া শ্রেণির স্বার্থরক্ষা : ফরাসি বিপ্লব আসলে ছিল বুর্জোয়া বিপ্লব। ফরাসি বিপ্লবে সমাজে যে নতুন ফসল ফলে তা বুর্জোয়া শ্রেণিই ঘরে তোলে। পুঁজিবাদী বুর্জোয়া শ্রেণি আবার সে সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার স্থাপন করে। তারা সম্পত্তিহীন নাগরিকদের নিষ্ক্রিয় নাগরিকে পরিণত করে। জাতীয় সম্পত্তির ক্রয়-বিক্রয়, যুদ্ধের ঠিকাদারি ও ফটকাবাজিতে তাদের হাতে অনেক অর্থ আসে। ফ্রান্সের অর্থনীতি হঠাৎ ধনীদের হাতে চলে যায়। চাকরিজীবীদের তেমন কোনো, উন্নতি হয়নি। ১৭৮৯ থেকে ১৭৯৪ সাল পর্যন্ত কালোবাজারি ও মজুদদারদের ওপর সাঁকুলেং জনতা হামলা চালায়। এরপর সন্দেহের আইন প্রয়োগের জন্য সন্ত্রাসের আমলে বাড়ি বাড়ি তল্লাশি করায় এরা অনেকে ফ্রান্স ছেড়ে চলে যায়। কাজেই ফরাসি বিপ্লবের ফলে সকল শ্রেণির বুর্জোয়ারা লাভবান হয়নি ৫. আদর্শের প্রতি আস্থা লোপ : ফরাসি বিপ্লবের ফলে বংশানুক্রমিক ফরাসি রাজতন্ত্রের আদর্শের ভিত্তি চিরতরে বিনষ্ট হয়। মোটকথা, ফরাসি বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের আদর্শ জয় লাভ করে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।