উদ্দীপকে মিস্টার 'Y [গণিত] এর সাথে কোন ফরাসি শাসকের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মিস্টার 'Y [গণিত] এর সাথে ফরাসি শাসক নেপোলিয়ান বোনাপার্টের মিল পাওয়া যায় । আধুনিক ইউরোপের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট অত্যন্ত চিত্তাকর্ষক একজন সমর নেতা ও রাষ্ট্রনায়ক ছিলেন। তাকে আধুনিক ফরাসি রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকারীও বলা হয়। সামান্য সৈনিক থেকে নিজ যোগ্যতাবলে ধাপে ধাপে ফ্রান্সের সম্রাটের আসনে উঠে আসা, ফ্রান্সকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সামরিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে নেপোলিয়নের মেধা, প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কোচিত প্রতিভা ছিল বিস্ময়কর। নেপোলিয়ন বিশ্বব্যাপী সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে প্রুশিয়া, ডেনর্মাক, সুইডেন, পর্তুগাল, আস্ট্রিয়া ও স্পেনে অভিযান পরিচালনা করে এ দেশগুলোতে ফ্রান্সে আধিপত্য প্রতিষ্ঠা করেন। আফ্রিকা মহাদেশের অনেক অঞ্চল তিনি নিজ সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হন। শাসক হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন । প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, আইন, শিক্ষা, ধর্ম ও সমাজের সংস্কারের পাশাপাশি নানাবিধ জনহিতকর কাজ সম্পাদনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। তবে এতসব সংস্কারমূলক ও মহান কাজ করার পরেও নেপোলিয়নের যুদ্ধোন্মত্ততা তার পতন ডেকে আনে। ফ্রান্সকে বিশ্বে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বিভিন্ন রাষ্ট্র বিশেষত ইংল্যান্ডের চরম শত্রুতে পরিণত হন এবং ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে তিনি সেন্ট এলবা দ্বীপে নির্বাসিত হন এবং ১৮২১ সালে সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেন, উদ্দীপকে মিস্টার 'Y [গণিত] এর প্রতিভা, কর্মকাণ্ড ও শেষ পরিণতির সাথে নেপোলিয়ন বোনাপার্টের উল্লেখযোগ্য সাদৃশ্য পাওয়া যায়। তাই উদ্দীপকের মিস্টার 'Y [গণিত] এর সাথে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মিল পাওয়া যায় ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিস্টার 'Y এর সাথে কোন ফরাসি শাসকের মিল পাওয়া যায়? ব্যা…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর