উক্ত শাসকের শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার লেখো।
উত্তর: উক্ত শাসক অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভূত সংস্কার সাধন করেছিলেন। ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা সামন্ততান্ত্রিক ছিল। ফলে ফ্রান্স আর্থিক ও রাজস্ব সংকটে জর্জরিত ছিল। বিপ্লবের পর বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে কিছু সংস্কার আনা হলেও রাজনৈতিক অস্থিরতা ও সংকটের কারণে ফ্রান্স আর্থিকভাবে দ্রুত উন্নতি করতে পারছিল না। নেপোলিয়ন ১৭৯৯ সালে কনসালের দায়িত্ব নেওয়ার পর আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজান। ১৮০০ সালে তিনি 'Bank of France [গণিত] প্রতিষ্ঠা করেন । সরকারি ঋণ ও কর আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি ফ্রান্সে আধুনিক অর্থব্যবস্থার সূচনা করে। এটি ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তনের অধিকার পায়। নেপোলিয়ন নিজের নামে স্বর্ণের ধাতব মুদ্রা প্রচলন করেন । তাছাড়া তিনি স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তার সময়ে ব্যাংক থেকে ৬% সুদে ঋণদানের ব্যবস্থা করায় কৃষি ও শিল্পক্ষেত্রে উন্নয়ন ঘটে। এসব আর্থিক সংস্কার ফ্রান্সের অর্থনীতিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। নেপোলিয়নের শিক্ষা সংস্কারের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল নাগরিক তৈরি করা। তার শিক্ষা সংস্কারের মাধ্যমে তিনি তিন ধরণের মাধ্যমিক ও প্রতিটি কমিউনে প্রাথমিক বিদ্যালয় চালু করেন, পাঠ্যসূচীতে তিনি ব্যবহারিক শিক্ষার ওপর সবচেয়ে গুরুত্ব দেন। তার সময়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হয় । এভাবে তিনি তার শিক্ষাব্যবস্থার মাধ্যমে ফ্রান্সে একটি পরিশ্রমী জাতি তৈরি করতে চেয়েছিলেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত শাসকের শিক্ষা ও অর্থনৈতিক সংস্কার লেখো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর