কোন কারণগুলো উক্ত ব্যক্তির পতনকে ত্বরান্বিত করেছিল বলে তুমি মনে করো? যুক্তিসহ উপস্থাপন করো।
উত্তর: নানাবিধ সংস্কার কার্য উক্ত ব্যক্তি তথা নেপোলিয়নকে ইতিহাসে স্মরণীয় করে রাখলেও বেশ কিছু উচ্চাভিলাসী সিদ্ধান্ত তার পতনকে ত্বরান্বিত করে ছিল বলে আমি মনে করি। উত্থান এবং পতনই জগতের নিয়ম। সম্রাট নেপোলিয়নের জীবনও তার ব্যতিক্রম ছিল না। ফ্রান্সের ক্ষমতা লাভ করে তিনি বহুবিধ সংস্কার করে খ্যাতি লাভ করলেও তিনি পতনকে ঠেকাতে পারেননি। অতিমাত্রায় সাম্রাজ্যবাদী চিন্তাচেতনাই তার পতনকে ত্বরান্বিত করে । অসামান্য প্রতিভাসম্পন্ন সমরনায়ক নেপোলিয়ন বোনাপার্টের পতন ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। তার পতন বহুবিধ কারণে অনিবার্য হয়ে উঠেছিল। তিনি ফরাসি বিপ্লবের সন্তান বলে নিজেকে দাবি করলেও ফরাসি জনগণের আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় মনোনিবেশ না করে অতিমাত্রায় সাম্রাজ্য বিস্তার এবং যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে পড়েন। তিনি পুরো ইউরোপে নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন। ফলে ইউরোপ যুদ্ধ বিগ্রহে ক্ষতবিক্ষত হতে থাকে এবং অর্থনৈতিক সংকটে পড়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে তার প্রবর্তিত মহাদেশীয় ব্যবস্থার ফলে ইউরোপের অন্য রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে ইউরোপের সকল রাষ্ট্র ফ্রান্সের বিপক্ষে দাঁড়ায়। ততদিনে ফ্রান্স অনেকটা একঘরে হয়ে পড়ে। ফ্রান্সের অভ্যন্তরেও তার জনপ্রিয়তা হ্রাস পায়। তার ক্রমাগত যুদ্ধের ফলে এবং একনায়কতান্ত্রিক শাসনের প্রতি ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিশেষ করে স্পেন এবং রাশিয়ার যুদ্ধে পরাজিত হলে জনগণের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পড়ে । এতকিছুর বিপক্ষে নিজের অবস্থান টিকিয়ে রাখতে ব্যর্থ হয়ে নিজেও ক্ষমতাচ্যুত হন এবং ফ্রান্সকেও এর চরম মূল্য দিতে হয়। পরিশেষে বলা যায়, নেপোলিয়নের পতন একপ্রকার অনিবার্য যেহেতু তার সাম্রাজ্য স্ববিরোধী ও অসংগতিপূর্ণ ছিল। সমগ্র ইউরোপ ইংল্যান্ডের নেতৃত্বে সামরিক জোটে অন্তর্ভুক্ত হলে তিনি পতনের হাত থেকে রক্ষা পাননি। বহু যুদ্ধে বিজয়ী নেপোলিয়ন ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে ইতিহাসের রঙ্গমঞ্চ থেকে চিরদিনের মতো প্রস্থান করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
কোন কারণগুলো উক্ত ব্যক্তির পতনকে ত্বরান্বিত করেছিল বলে তুমি মনে করো…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর