উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের নেপোলিয়ন-এর কোন ধরনের সংস্কারের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শাসক যেসব কারণে অমরত্ব লাভ করেছেন, তার সাথে নেপোলিয়ন বোনাপার্টের জনকল্যাণমূলক সংস্কার তথা, প্রশাসনিক, অর্থনৈতিক, শিক্ষা, বাণিজ্য ও ধর্ম সংক্ষমেলক কাজের মিল রয়েছে। উদ্দীপকে ভারতীয় উপমহাদেশের শাসক সম্রাট আকবর রাজ্যজয় করে যেমন খ্যাতি অর্জন করেছিলেন তেমনি বিভিন্ন নীতি প্রণয়ন ও কল্যাণমূলক সংস্কার করে প্রসিদ্ধি লাভ করেছিলেন। আবুল ফজল রচিত আইন-ই আকবরী গ্রন্থটি শাসককে অমরত্ব দিয়েছে। তদ্রূপ ফ্রান্সকে আধুনিক রূপদানের জন্য নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, আইন, বিচার, ধর্ম, শিক্ষা, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সংস্কার সাধন করেন। তিনি দেশের আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেন। এ কমিটি রোমান আইনসহ ফরাসি সমাজের বাস্তবতা ব্যাখ্যা- বিশ্লেষণ করে যে আইনের দলিল রচনা করেন পরবর্তী সময়ে 'তা কোড অব নেপোলিয়ন' নামে পরিচিতি পায়। এতে দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক মিলিয়ে মোট ২২৮৭টি আইনের ধারা স্থান পায়। এ আইনকে অনেকে ফরাসি সমাজের নতুন বাইবেল তথা দিকনির্দেশক বলে গণ্য করে। নেপোলিয়ন সাম্য ও মৈত্রীর আদর্শ গ্রহণ করে স্বাধীনতার আদর্শ পরিত্যাগ করেছিলেন। তিনি ফরাসি রাষ্ট্রের অনুকরণে ইউরোপের বিজিত অঞ্চলের সর্বত্র সামন্ত ও দাসপ্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন এবং সমাজজীবনে সাম্যনীতি প্রয়োগ করেছিলেন। এসব নীতি প্রণয়ন, অনুসরণ ও সংস্কারমূলক কাজকর্ম তাকেও সম্রাট আকবরের মতো অমরত্ব দান করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের নেপোলিয়ন-এর কোন ধরনের সংস্কারের মি…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর