উদ্দীপকের রাজার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাজার সাথে আমার পাঠ্যবইয়ের ফরাসি শাসক সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সাদৃশ্য রয়েছে। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি— সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। নেপোলিয়ন ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি'। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে, সেখানেই 'পুরাতনতন্ত্রের' পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্তপ্রথাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূলভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকদের মর্যাদা বৃদ্ধি পায়। কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। সারা ইউরোপ জুড়ে মুক্তির হাওয়া বইতে থাকে। 'কোড নেপোলিয়ন'-এর মাধ্যমে তিনি সাম্যের বাণী ছড়িয়ে দেন। তার মাধ্যমে ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত হয়। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছিল, সেখানেই ইউরোপের মানুষ তাকে 'মুক্তিদাতা' বলে অভিনন্দন জানিয়েছিল। ক্রমে নেপোলিয়নের সাম্রাজ্যের স্বরূপ সবার কাছে প্রকাশ হয়ে পড়ে। তিনি নিজেই বলেছিলেন যে,তিনি যা কিছু করছেন, তার উদ্দেশ্য হলো—ফ্রান্সের মানুষের ভালো করা। তিনি ফ্রান্সে ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করলেও ইউরোপের বিজিত দেশগুলোর ওপর অধিক কর চাপান এবং তীব্র আর্থিক শোষণ শুরু করেন। বলাবাহুল্য, ফ্রান্সের মানুষের ভালো করতে গিয়ে তাকে ইউরোপে শোষণের নীতি গ্রহণ করতে হয়। তিনি ফ্রান্সের মানুষকে সাম্য ও মৈত্রী দিয়েছিলেন কিন্তু স্বাধীনতা দেননি । উদ্দীপকের আলকা রাজ্য রাজার ক্ষেত্রেও এ বিষয়টি লক্ষণীয়। কারণ রাজা বিভিন্ন সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করলেও কিছু ভুল পদক্ষেপের কারণে তিনি ব্যর্থ হন । যা নেপোলিয়ন বোনাপার্টের সাথে হুবহু মিলে যায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রাজার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর