উক্ত শাসকের সংস্কারসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসক অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট তার দেশের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন 1 নেপোলিয়ন বোনপার্ট ১৭৯৯ সালে ক্ষমতাগ্রহণের পর ফ্রান্সের প্রশাসনিক, অর্থনৈতিক, আইন, শিক্ষামূলক, ধর্মীয়, সামাজিক নানামুখী সংস্কার সাধন করেন। তিনি সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে শক্তিশালী কেন্দ্রীয় শাসনের প্রবর্তন করেন। ফ্রান্সের অর্থব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলেন। ১৮০০ সালে 'ব্যাংক অব ফ্রান্স' প্রতিষ্ঠা করেন। অডিট বিভাগকে যথাযথভাবে সরকারি ব্যয় তদারকির নির্দেশ দেন। ১৮০৩ সালে ব্যাংক নোট প্রবর্তন করেন। স্টক এক্সচেঞ্জ স্থাপন করে ফটকা ব্যবসা নিয়ন্ত্রণ করেন। ডিক্রি জারি করে জাতীয় সেনাবাহিনী গঠন করেন । নেপোলিয়ন বোনাপার্টের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল 'কোর্ড অব নেপোলিয়ন' বা আইনবিধি প্রণয়ন । তিনি ২২৮৭ টি ধারা সম্বলিত আইন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি ফ্রান্সের গৃহীত জাতীয় গির্জানীতির সাথে পোপের দাবির সমন্বয় বিধান করে ধর্মীয় সংস্কার করেন। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সমমাননা 'লিজিয়ন অব অনার' খেতাব চালু করেন । তিনি প্রাথমিক, মাধ্যমিক, গ্রামার স্কুল ও University of France প্রতিষ্ঠা করেন শিক্ষার প্রসার ঘটান। এছাড়া প্যারিসে প্রথম ফায়ার ব্রিগেড স্থাপন ও তিনটি বিশাল সমুদ্র বন্দর নির্মাণ করেন । পরিশেষে বলা যায়, নেপোলিয়ান ফ্রান্সের আধুনিকায়নে বিভিন্ন ধরনের সংস্কার সাধন আনায়ন করেন। নিজের দেশকে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য তিনি যে সংস্কার সাধন করেন, তা তার দেশকে বহির্বিশ্বে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত শাসকের সংস্কারসমূহ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর