উদ্দীপকের লেখনীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকদের মিল খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লেখনীর সাথে আমার পাঠ্যবইয়ের ফরাসি বিপ্লবের দার্শনিকদের লেখনীর মিল খুঁজে পাওয়া যায়। . আঠারো শতকে ফ্রান্সের একদল খ্যাতনামা মনীষী তাদের শক্তিশালী লেখনীর সাহায্যে দেশের বিদ্যমান শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করেন। এতে সেই সনাতন রাষ্ট্রব্যবস্থার স্তম্ভগুলো নড়বড়ে হয়ে পড়ে। ওই লেখকদের মধ্যে ছিলেন দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কু, ভলতেয়ার, রুশো, দিদেরো প্রমুখ। এই দার্শনিকরা প্রত্যক্ষভাবে বিপ্লবে নেতৃত্বদান বা অংশগ্রহণ করেননি। তবে তারা মানুষের চিন্তা এবং ভাব-জগতে নতুন বোধ ও উদ্দীপনার সৃষ্টি করেন। তাদের রচনা অন্যায়, অবিচার, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার সম্পর্কে ফরাসী জনগণকে সচেতন করে তোলে। তারা মধ্যযুগীয় ভাবধারার সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজ গড়ার জন্য মানুষকে উজ্জীবিত করেন। বুদ্ধিজীবীরা এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেন তাদের লেখনীর মাধ্যমেই। ফরাসি বিপ্লবে জনমত গঠনে দার্শনিকদের এমন ভূমিকারই প্রতিফলন দেখা যায় উদ্দীপকে । উদ্দীপকে বলা হয়েছে, পৃথিবীর প্রতিটি দেশের স্বাধীনতা আন্দোলনে বুদ্ধিজীবীরা অন্যন্য ভূমিকা পালন করেন। বুদ্ধিজীবীরা তাদের লেখনীর মাধ্যমে শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক আচরণের সমালোচনা করে। দেশের জনগণের পাশাপাশি বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । উদ্দীপকের বর্ণিত বুদ্ধিজীবীদের সাথে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকার মিল খুঁজে পাওয়া যায়
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের লেখনীর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন লেখকদের মিল খুঁজে পাওয়…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর