উক্ত লেখকদের লেখা কীভাবে বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছিল বিশ্লেষণপূর্বক তোমার মতামত তুলে ধরো।
উত্তর: উক্ত লেখকদের লেখা অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের লেখনী ফরাসি বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছিল। দার্শনিকগণ বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেননি বটে, কিন্তু এর মনস্তাত্ত্বিক ও তাত্ত্বিক পটভূমি তৈরিতে তারা ব্যাপক ভূমিকা রাখেন। ফরাসি বিপ্লবের অনেক আগে থেকেই দার্শনিকদের জ্ঞানচর্চা মধ্যযুগীয় ভাবধারায় সীমাবদ্ধতাকে অতিক্রম করে একটি আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য দেশবাসীকে উজ্জীবিত করতে থাকে। ফরাসি সমাজে তাদের চিন্তাধারা ব্যাপক প্রভাব ফেলে। এসব দার্শনিকরাই মধ্যযুগীয় রাজতন্ত্র পরিত্যাগ করে আধুনিক সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার যুক্তি তুলে ধরেন। স্বৈরাচারী ও ঘুণেধরা ফরাসি সমাজে বিক্ষুব্ধ জনতা এমন কিছুই প্রত্যাশা করছিলেন, দার্শনিকদের লেখনী তাদের প্রেরণা যোগায়। দার্শনিকগণের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মহামতি ভলতেয়ার, মন্টেস্কু, জ্যা জ্যাক রুশো প্রমুখ। মন্টেস্কু তার 'The Persian Letters [গণিত] নামের ব্যঙ্গাত্মক লেখার মধ্য দিয়ে ফরাসি সমাজের শ্রেণিবৈষম্যের প্রতি কটাক্ষ করেন এবং 'The Spirit of Laws [গণিত] গ্রন্থে সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা বিভাজনের সমালোচনা করেন। এসব লেখা সমকালীন বিপ্লবীদের মনে গভীর প্রভাব বিস্তার করে। ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ভলতেয়ার প্রচলিত রাষ্ট্র, সমাজ ও ধর্মনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করে বিপ্লবের পথকে প্রশস্ত করেন । এছাড়া দার্শনিক জ্যা জ্যাক রুশো তার বিখ্যাত 'The Social Contract [গণিত] গ্রন্থে 'জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী'- এই মতবাদ প্রচার করলে বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ফরাসি বিপ্লবের দার্শনিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি, তবে মানুষের চিন্তা-চেতনা এবং ভাব- জগতে নতুন ভাবধারার সৃষ্টি করে অন্যায়, অবিচার, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর নীতিগত অধিকার সম্পর্কে তারা জনগণকে সচেতন করেন। আর এভাবেই দার্শনিকরা ফারাসি বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত লেখকদের লেখা কীভাবে বিপ্লবকে সাফল্যমণ্ডিত করেছিল বিশ্লেষণপূর্ব…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর