উদ্দীপকে উল্লেখিত শাসকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপাকে উল্লেখিত শাসকের সাথে নেপোলিয়ন বোনাপার্টের সাদৃশ্য রয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট প্রশাসন, অর্থনীতি, আইন, বিচার, শিক্ষা, ধর্ম প্রবৃদ্ধি সংস্কার করে ফ্রান্সের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কার কাজের মধ্য দিয়ে তিনি সমাজকে সংগঠিত করেছিলেন । তিনি তার অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কৃষকদের যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা দিয়েছিলেন, তেমনি বুর্জোয়া শ্রেণীতে কাঙ্ক্ষিত সামাজিক সমতা দিয়েছিলেন। এই কারণে তার সংস্কার ফ্রান্সে স্থায়িত্ব পেয়েছিল। সংস্কারক হিসেবে নেপোলিয়ন ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছিলেন। শাসক সংস্কারের মধ্য দিয়ে তিনি ফ্রান্সকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টকে তার আইনবিধির জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। এছাড়া তিনি তার বিখ্যাত আইন সংস্কারের মাধ্যমে ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। যোগ্যতা অনুযায়ী তিনি সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ক্ষেত্রে তিনি জাতি-ধর্ম বিবেচনা করেন নি। তিনি ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও শিক্ষা সংস্কার এবং বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে ফ্রান্সকে তৎকালীন বিশ্বে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকে বর্ণিত লর্ড ডালহৌসির ন্যায় নেপোলিয়ন বোনাপার্টও ছিলেন একজন সাম্রাজ্যবাদী শাসক। ডালহৌসি ব্রিটিশ ভারতে শাসনের ভীত মজবুত করার জন্য নানা অপকৌশল প্রয়োগ করে ভারতবাসীর বিরাগভাজন হলেও কিছু ক্ষেত্রে সংস্কার কাজের মাধ্যমে তিনি জননন্দিতও হয়েছিলেন। একইভাবে নেপোলিয়ান ফ্রান্সের অভ্যন্তরীণ এমন কিছু বিষয় সংস্কার করেছিলেন যা যুগ যুগ ধরে চলে আসা রীতির সাথে সাংঘর্ষিক ছিল। ফলে ইতিবাচক হলেও তা দ্বন্দ্ব সংঘাতের জন্ম দেয় এবং তিনি সমালোচিত হন। তবে পরবর্তীতে তিনি নানাবিধ কল্যাণমূলক সংস্কার সাধনের মাধ্যমে জননন্দিত হন। তাই বলা যায়, উদ্দীপকের শাসকের সাথে নেপোলিয়ন বোনাপার্টের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত শাসকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসকের সাদৃশ্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর